ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তুরস্কের ওপর চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র ও ইইউ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন তুরস্কের ওপর চাপ দিচ্ছে, যেন রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা কার্যকরে সক্রিয় হয় তারা।

পশ্চিমারা এখন পর্যন্ত রাশিয়ার ওপর যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছে সেগুলোতে যুক্ত হয়নি তুরস্ক।

ফিনান্সিয়াল টাইমস তাদের প্রতিবেদন আরও জানিয়েছে, তুরস্কের যেসব ব্যাংক রাশিয়ার মির পেমেন্ট ব্যবস্থার সঙ্গে যুক্ত আছে তাদের ওপর নজরদারি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র।

গণমাধ্যমটি আরও জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়ন বিষয়টি নিয়ে তুরস্কের সঙ্গে সরাসরি কথা বলার জন্য ও নিজেদের উদ্বিগ্ন হওয়ার বিষয়টি তুরস্ককে জানাতে তাদের দুইজন প্রতিনিধিকে পাঠাতে যাচ্ছে।

এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধে নিরপেক্ষ অবস্থানে আছে তুরস্ক। শুধু তাই নয় দুই দেশের মধ্যে বিভিন্ন বিষয়ে মধ্যস্থতা করার কাজও করছে তারা। তাছাড়া তুরস্ক ইউক্রেনের অখণ্ডতার পক্ষেও কথা বলে থাকে।

গত জুলাইয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের চেষ্টায় রাশিয়া-ইউক্রেনের মধ্যে শস্য চুক্তি হয়। এর মাধ্যমে কৃষ্ণ সাগর দিয়ে ফের ইউক্রেনের উৎপাদিত শস্য বৈশ্বিক বাজারে যাওয়া শুরু করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

তুরস্কের ওপর চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র ও ইইউ

আপডেট সময় ১১:৪৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২