ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এক মেরুর বিশ্ব তৈরির প্রচেষ্টা কুৎসিত: পুতিন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

আঞ্চলিক নিরাপত্তা সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনে যোগ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এতে অংশ নিয়ে ‘ইউনিপোলার ওয়ার্ল্ড’ তৈরির বিষয়ে তীব্র নিন্দা প্রকাশ করেন তিনি।

পুতিন বলেন, এক মেরুর বিশ্ব তৈরির প্রচেষ্টা সম্প্রতি একেবারে কুৎসিত রূপ ধারণ করেছে। সিদ্ধান্তটি সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। মূলত যুক্তরাষ্ট্রকে উদ্দেশ করে এ মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (সেপ্টেম্বর ১৫) উজবেকিস্তানের সামারখন্দে এসসিও সম্মেলনে যোগ দেন পুতিন। এর মধ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও সাক্ষাত হয়।

দুই নেতার মধ্যে ইউনিপোলার ওয়ার্ল্ড ছাড়াও ইউক্রেন ও তাইওয়ান নিয়েও আলোচনা হয়। এ সময় ইউক্রেনের প্রতি চীনের ‘ভারসাম্যপূর্ণ’ পদ্ধতির প্রশংসা করেন পুতিন। তিনি বলেন, আমরা আমাদের চীনা বন্ধুদের অবস্থানের প্রশংসা করি।

বেইজিংয়ের এক চীন নীতিকে মস্কো সমর্থন করে বলেও শি জিনপিংকে জানান পুতিন। একই সঙ্গে তাইওয়ান প্রণালীতে যুক্তরাষ্ট্রের উস্কানির ব্যাপারে মস্কো বিরোধিতা করে বলেও উল্লেখ করেন।

এ সময় শি জিনপিং বলেন, রাশিয়ার সঙ্গে বৃহৎ শক্তির সম্পর্ক সৃষ্টির প্রচেষ্টা চালাতে ইচ্ছুক চীন। তার দেশ বিশ্বে স্থিতিশীলতা ও ইতিবাচক শক্তি বাড়াতে পথপ্রদর্শকের ভূমিকা পালন করতে চায়।

উল্লেখ্য, ফেব্রুয়ারিতে ইউক্রেনে সংঘাত শুরু হওয়ার পর প্রথমবার সাক্ষাত হলো পুতিন ও শি জিনপিংয়ের। এ ছাড়া সম্মেলনে মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট উখনা খুরেলসুখের সঙ্গে সাক্ষাৎ হয় দুজনের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

এক মেরুর বিশ্ব তৈরির প্রচেষ্টা কুৎসিত: পুতিন

আপডেট সময় ১০:৪৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২