ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন ফেসবুক স্ট্যাটাসে ৯ দফার ঘোষক কাদের: ফিমেল জোন যেন ফিমেল উইংয়ের ‘টিএসসি শাখা অফিস’ না হয় ৩০০ এমপিকে হাওড় ঘুরে আসার আহ্বান নাহিদের ভয়াবহ দাবানল : ফ্রান্সে সরানো হলো ৬৩ হাজার মানুষ, স্পেনে জরুরি অবস্থা মোহাম্মদপুরে এসআইয়ের পিঠে ছুরিকাঘাত, লেগেছে ৪৩ সেলাই আসিয়ানকে আরও শক্তিশালী করতে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী ধর্মের নামে যারা বিভক্তি চায়, তারা জাতি ও ঈশ্বরের শত্রু: তথ্যমন্ত্রী স্পিকারের দায়িত্বে কায়সার কামাল বিনিয়োগনির্ভর উৎপাদন ও কর্মসংস্থানই বাংলাদেশের পরবর্তী প্রবৃদ্ধির চাবিকাঠি: তিতুমীর মাফিয়া আমলে নির্বাচিত হলেও সাহাবুদ্দিনের বর্তমান সরকারের প্রতি শ্রদ্ধা ছিল: স্পিকার

কেন পুরো কোম্পানি দান করে দিচ্ছেন মার্কিন এ ধনকুবের

আকাশ নিউজ ডেস্ক:

ইভন চৌইনার্ড প্যাতাগোনিয়া নামের একটি পোশাক কোম্পানির প্রতিষ্ঠাতা। ৫০ বছর আগে তিনি এ ব্যবসাটি শুরু করেছিলেন। পুরো কোম্পানিই এখন দান করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নিউইয়র্ক টাইমসের মতে, কোম্পানিটির মূল্য প্রায় ৩ বিলিয়ন ডলার।

এএফপি জানিয়েছে, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে সামিল হতে এ সিদ্ধান্ত নিয়েছেন ইভন চৌইনার্ড। শুধু তিনি নন, তার স্ত্রী ও দুই সন্তানও কোম্পানিতে তাদের শেয়ার দান করার সিদ্ধান্ত নিয়েছেন।

সমস্ত কর্পোরেট রাজস্ব জলবায়ু সংকট মোকাবেলা, জীববৈচিত্র্য রক্ষা এবং বন্য জমি রক্ষায় কাজ করে এমন উদ্যোগ এবং গোষ্ঠীগুলিকে দান করা হবে।

‘পৃথিবী এখন আমাদের একমাত্র অংশীদার’ শিরোনামে চৌইনার্ড তার কোম্পানি দান করার সিদ্ধান্ত ব্যাখ্যা করে একটি চিঠি লিখেছেন। বুধবার পাতাগোনিয়ার ওয়েবসাইটে চিঠিটি পোস্ট করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা ব্যাখ্যা করে ইভন চৌইনার্ড তাতে লিখেছেন, ‘আমরা যদি একটি বসবাসযোগ্য গ্রহে বাস করতে চাই – তাহলে ব্যবসার ওপর এত বেশি গুরুত্ব দেওয়া চলবে না – আমাদের সবাইকে নিজের সামর্থ্য অনুযায়ী জলবায়ু পরিবর্তন রোধে এগিয়ে আসতে হবে। এটা করা বেশি জরুরি হয়ে দাঁড়িয়েছে’।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

কেন পুরো কোম্পানি দান করে দিচ্ছেন মার্কিন এ ধনকুবের

আপডেট সময় ১০:৩৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২