ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী নগর ব্যবস্থাপনায় সমন্বিত ‘সিটি গভর্নমেন্ট’ কাঠামোর ওপর প্রতিমন্ত্রীর জোর ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বিশ্বব্যাপী চক্ষু স্বাস্থ্যসেবায় নেতৃত্বে থাকবে বাংলাদেশ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিন্টু হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনে শিক্ষার্থীবান্ধব ৫টি উদ্যোগ নিয়েছে সরকার : মাহদী আমিন বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সে উত্তেজনা, গ্রেফতার কমপক্ষে ১৬০ শেখ হাসিনা পরিবার ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যকে যুদ্ধের দিকে ঠেলছে: জাতিসংঘে চীনের দূত বৃহস্পতিবার ফটিকছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল, মহাসড়কে যান চলাচল বন্ধ ঘোষণা

বঙ্গবন্ধুর বায়োপিকে শিল্পীরা ভালো অভিনয় করেছে: প্রধানমন্ত্রী

আকাশ বিনোদন ডেস্ক :

‘ট্রেলার যদি ভালো না হতো মানসম্পন্ন না হতো, তাহলে কান চলচ্চিত্র উৎসবে এটা গ্রহণ করতো না’ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক নিয়ে এমনটাই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সদ্য সমাপ্ত ভারত সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘ট্রেলার কানে যাওয়ার আগে আমাকে পাঠানো হয়েছিল। আমি দেখেছি, যেখানে যেখানে সংশোধন দেওয়ার দিয়েছি। ঠিক করার পর সেটা কানে নিয়েছে। ’

তিনি বলেন, ‘আমাদের শিল্পীরা দারুণ অভিনয় করেছে। আর ট্রেলার নিয়ে কিছু কথা উঠলেও মনে রাখতে হবে, ট্রেলার প্রেজেন্টেবল না হলে কান চলচ্চিত্র উৎসবের মতো এতো বড় উৎসবে দেখানোর অনুমতি পেত না। ’

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের পাশাপাশি প্রধানমন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় একজন সাংবাদিক তাকে প্রশ্ন করেন, বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব: দ্য মেকিং অব আ নেশন’ সিনেমাটির ফাইনাল কপি দেখেছেন কিনা এবং কবে মুক্তি পাবে?

উত্তরে শেখ হাসিনা বলেন, ‘ট্রেলার প্রকাশের পর ২৬ মার্চের ভাষণ নিয়ে কিছু কথা উঠেছে। এ ক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে, ২৬শে মার্চের ভাষণে জাতির পিতাকে আমরা যেভাবে দেখি বা দেখেছি সেটা পর্দায় এভাবে দেখার পর নিতে একটু কষ্ট হচ্ছে। তবে এটাও ভেবে দেখুন, ট্রেলার যদি ভালো না হতো মানসম্পন্ন না হতো, তাহলে কান চলচ্চিত্র উৎসবে এটা গ্রহণ করতো না। ’

সিনেমাটির বর্তমান অবস্থা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সিনেমাটি শুরুর পর করোনার কারণে দীর্ঘদিন শুটিং বন্ধ ছিলো। অবশেষে ভারত ও বাংলাদেশে শুটিং শেষ করা হয়। এখন এডিটিং চলছে। আমরা একটা ভালো সময়ে সিনেমাটি দেখানোর চেষ্টা করছি। ’

‘মুজিব: দ্য মেকিং অব আ নেশন’ একটি সিনেমা এবং এটাকে সিনেমা হিসেবে দেখারই আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিনেমাটিতে দেশের অভিনেতারা দারুণ অভিনয় করেছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘অভিনয় করাটা কিন্তু অনেক কষ্টের। একটা চরিত্র করতে গেলে সেই চরিত্র গ্রহণ করা, সেই সেন্টিমেন্ট তৈরি করা অনেক কষ্টের। এখানে আমাদের দেশের যারা অভিনয় করেছেন তারা অনেক ভালো করেছেন। ’

‘মুজিব: দ্য মেকিং অব আ নেশন’ সিনেমায় বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করেছেন আরিফিন শুভ, বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ।

এতে আরো অভিনয় করেছেন দিলারা জামান, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ শতাধিক তারকা শিল্পী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী

বঙ্গবন্ধুর বায়োপিকে শিল্পীরা ভালো অভিনয় করেছে: প্রধানমন্ত্রী

আপডেট সময় ১০:৪৪:১২ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২