ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

উন্নয়নের ফানুস এখন মানুষের কাছে হাস্যকর : রিজভী

আকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, আজকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় স্বার্থে ব্যবহার করতে গিয়েই হত্যা, গুম, জখম আর পঙ্গুত্বের সারি প্রতিদিনই দীর্ঘ হচ্ছে। চলছে দুর্বৃত্তায়ন। আওয়ামী দুঃশাসনের ভয়ঙ্কর শৃঙ্খল থেকে মুক্তি পেতে সারাদেশে গণআন্দোলন শুরু হয়েছে। এই জনজোয়ার দেখে ভীত হয়ে পড়েছে সরকার।

তিনি বলেন, দেশের ওপর চলছে আওয়ামী বেপরোয়া দখলদারিত্ব। উন্নয়নের ফানুস ও মায়াজাল এখন মানুষের কাছে হাস্যকর হয়ে দাঁড়িয়েছে।

বুধবার বিকেলে রাজধানীতে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রুহুল কবির রিজভী।

রিজভী আহমেদ বলেন, ক্ষমতার সীমাহীন লিপ্সায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছে সরকার। দলীয় স্বার্থে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর সর্বনাশা অভ্যাস হয়ে গেছে এ সরকারের।

তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সব মামলায় জামিনে থাকা সত্ত্বেও সিলেট জেলা যুবদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মকসুদ আহমদকে বিনা ওয়ারেন্টে গভীর রাতে তার বাড়ি থেকে উঠিয়ে নিয়ে গেছে র‌্যাব। র‌্যাব তাকে তুলে নিয়ে গেলেও এখনও পর্যন্ত তাকে আটকের বিষয়টি ঘোষণা করেনি।

বিএনপির এই মুখপাত্র বলেন, রাষ্ট্রীয় সংগঠন ও আওয়ামী লীগ এখন অভিন্ন প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বিএনপির ওপর আক্রমণ করার জন্য অবৈধ অস্ত্রধারী যুবলীগ, ছাত্রলীগ এবং রাষ্ট্রীয় সংগঠন ও আইনশৃঙ্খলা বাহিনী কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে।

বিএনপির এই নেতা বলেন, ক্ষমতায় থাকার গ্যারান্টি পেতে বিভিন্ন জায়গায় ধর্না দিয়েও ব্যর্থ হচ্ছে সরকার। ফলে এখন উন্মাদ হয়ে সরাসরি প্রতিবাদ মিছিলে গুলি করে হত্যা করছে। রংপুরের গঙ্গাছড়ায় তুলিপ, মোরসালিন আহমেদ, হাজানুর রহমান হারেস, নারায়ণগঞ্জে আলিফ, সিরাজগঞ্জের রনি ইমরান, চট্টগ্রামের ইব্রাহিমসহ বেশ কিছু নেতাকর্মী চোখে গুলি খেয়ে এখন অন্ধ হতে বসেছে। কিশোরগঞ্জে ছাত্রদল নেতা শ্রাবনের পেটে-বুকে অসংখ্য গুলিতে সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভল্টে ফেসলক -: প্রশ্নফাঁস ঠেকাতে নিজস্ব প্রেসে ছাপা হচ্ছে

উন্নয়নের ফানুস এখন মানুষের কাছে হাস্যকর : রিজভী

আপডেট সময় ০৯:৩৫:০৪ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২