ঢাকা ০৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ফখরুলকে প্রধান নির্বাচন কমিশনার বানালেও মনে হয় তারা খুশি হবে না: তোফায়েল

আকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক বাণিজ্যমন্ত্রী, ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, ২০২৩ সালের শেষে নির্বাচন হবে। এখন থেকে আপনারা ঘরে ঘরে আওয়ামী লীগের দুর্গ গড়ে তুলবেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তত্ত্বাবধায়ক সরকার চান। আমারতো মনে হয় না তিনি কোন দিন তত্ত্বাবধায়ক সরকার দেখে যেতে পারবেন। বর্তমান সরকারের অধীনে সাংবিধানিকভাবে নির্বাচন হবে।

বিএনপিকে উদ্দেশ্য করে তোফায়েল আহমেদ আরও বলেন, নির্বাচন কমিশন তাদের পছন্দ হয় না। তার মানে এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রধান নির্বাচন কমিশনার বানালেও মনে হয় তারা খুশি হবে না।

আজ মঙ্গলবার দুপুরে ভোলা জেলা পরিষদ মিলনায়তনে জেলা শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তোফায়েল আহমেদ আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে যে উন্নয়ন করেছেন তা বিশ্বে প্রশংসিত। আমরা আজ স্বল্প উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জেদ্দায় শুরু আন্তর্জাতিক হজ সম্মেলন ও প্রদর্শনী

ফখরুলকে প্রধান নির্বাচন কমিশনার বানালেও মনে হয় তারা খুশি হবে না: তোফায়েল

আপডেট সময় ০৯:১১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২