ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভালোবাসার চেয়ে বড় কোনো অস্ত্র নেই: আলিয়া

আকাশ বিনোদন ডেস্ক :

শিবা-ইশার প্রেম কাহিনি মন ছুঁয়েছে দর্শকদের। ‘ব্রহ্মাস্ত্র’র প্রাথমিক রিপোর্টে সেই ইঙ্গিত দিচ্ছে। মুক্তির প্রথম দুদিনে বক্স অফিসে বেশ সফলতা পেয়েছে রণবীর-আলিয়ার ছবির। বয়কট সংস্কৃতিকে বুড়ো আঙুল দেখিয়ে দেশের বক্স অফিসে দুদিনে প্রায় ৭৬ কোটির ব্যবসা করে নিয়েছে এই ছবি।

এ দিন সোশ্যাল মিডিয়ায় ব্রহ্মাস্ত্র দেখতে গিয়ে সেলিব্রেশনের জোয়ারে গা ভাসানো ফ্যানেদের ভিডিও শেয়ার করে নিলেন আলিয়া। সেখানে দেখা যায়, থিয়েটারের ভিতরেই উড়ছে লাল-নীল-সবুজ কাগজ। বড় পর্দায় রণবীরের মুখের সামনে উড়ছে রঙবেরঙের সেই সব কাগজ। কখনও আবার রণবীর-আলিয়ার সঙ্গে নাচের তালে তালে নাচছে গোটা প্রেক্ষাগৃহ। অভিনেতা হিসাবে দর্শকের ভালোবাসার চেয়ে বড় পাওনা আর কী হতে পারে!

অন্তঃসত্ত্বা আলিয়া কোমর বেঁধে এই ছবির প্রচারে নেমেছিল। তবে প্রেগন্যান্সির জন্য সব প্রচারে ‘শিবা’র সঙ্গী হতে পারছেন না আলিয়া। এদিন একাই রণবীর সব কিছু সামাল দিয়েছেন। সেখানে রণবীরকে ঘিরে মহিলা ভক্তদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে অভিনেত্রী লেখেন, ‘ভালোবাসার চেয়ে বড় অস্ত্র আর কিছু হয় না’।

বক্সের রিপোর্ট অনুসারে ব্রহ্মাস্ত্রর হিন্দি ভার্সন দুদিনে ৬৮ কোটি (শনিবার ৩৭ কোটি)-র কাছাকাছি আয় করেছে। আর সবকটি ভাষা মিলিয়ে মোট আয় ৭৬ কোটির মতো। বিশ্বব্যাপী বক্স অফিসের হিসাব মেলালে এই ফিগার নাকি ১৬০ কোটি টাকা! অন্তত তেমনটাই দাবি করেছে প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশন। স্বভাবতই উচ্ছ্বসিত আলিয়া।

ছবি মুক্তির দিন আলিয়া ইনস্টাগ্রামে ছবির পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের একটি পোস্ট শেয়ার করেছেন, সবাইকে ধন্যবাদ জানিয়েছেন, যারা এই ছবি দেখেছেন। গত পাঁচ বছর ধরে এই ছবির প্রোডাকশন ও পোস্ট-প্রোডাকশন চলেছে। বলিউডের অন্যতম চর্চিত এই ছবির বাজেট ৪১০ কোটি। রণবীর-আলিয়া ছাড়াও ছবিতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, মৌনি রায়রা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভালোবাসার চেয়ে বড় কোনো অস্ত্র নেই: আলিয়া

আপডেট সময় ১১:২৯:২৮ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২