ঢাকা ১২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

২৪ ঘণ্টায় ২০টি অঞ্চল দখল করল ইউক্রেন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

ইউক্রেনের সেনাবাহিনীর জেনারেল স্টাফ সোমবার জানিয়েছে, পূর্ব দিকে (খারকিভে) গত ২৪ ঘন্টায় ২০টিরও বেশি অঞ্চল পুনর্দখল করেছে ইউক্রেনীয় সেনারা।

ফেসবুক পোস্টে জেনারেল স্টাফ বলেছে, যেসব অঞ্চল ইউক্রেনীয় সেনারা পুনর্দখল করেছে সেখানে স্থিতিশীলতা আনতে কাজ চলছে।

ইউক্রেনের দেওয়া তথ্য অনুযায়ী, এ মাসের শুরুতে হওয়া পাল্টা আক্রমণে এখন পর্যন্ত ইউক্রেনীয় সেনারা ৩ হাজার বর্গ কিলোমিটার জায়গা স্বাধীন বা পুনর্দখল করেছে।

এদিকে এর আগে শনিবার রাশিয়া স্বীকার করে তারা খারকিভের ইজিয়াম এবং বালাকলিয়া ছেড়ে চলে গেছে। ইজিয়াম ছিল রুশ সেনাদের শক্ত ঘাঁটি। এই শহরটি দিয়ে রসদ পরিবহণ করত রাশিয়ার সেনারা।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা তাদের সেনাদের ইজিয়াম এবং পাশের শহর বালাকলিয়া ছেড়ে চলে যেতে নির্দেশ দিয়েছে।

তাদের দাবি ইজিয়াম এবং বালাকলিয়া ছেড়ে সেনাদের পূর্ব দোনেস্ককে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ সেখানে সেনাদের পুনরায় জড়ো করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

২৪ ঘণ্টায় ২০টি অঞ্চল দখল করল ইউক্রেন

আপডেট সময় ০৭:৫২:২৮ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২