ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ইরান ইস্যু নিয়ে জার্মানিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:   

ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ এখন জার্মানি অবস্থান করছেন। ইরানের সঙ্গে করা পশ্চিমা শক্তিসমূহের ভেঙ্গে যাওয়া পরমাণু চুক্তি থেকে তাদের সরিয়ে নেওয়ার কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে রবিবার তিনি এ সফর শুরু করেন।

যুক্তরাষ্ট্র ও কয়েকটি পশ্চিমা দেশ ইরানের সঙ্গে ২০১৫ সালের চুক্তি নতুন করে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে। এ নিয়ে আলোচনা চলছে। নতুন এ উদ্যোগ সফল হলে ইরানের ওপর থেকে কিছু অবরোধ তুলে নেওয়া হবে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী লাপিদ বলেছেন, পরমাণু চুক্তি বন্ধ এবং অবরোধ তুলে নেওয়া প্রতিহত করতে ইসরায়েল সফল কূটনৈতিক প্রচারণা চালাচ্ছে। এ প্রচারণা শেষ হয়নি। এখনো বহুদূর যেতে হবে। তবে, আশাব্যঞ্জক সাড়া পাওয়া যাচ্ছে বলেও উল্লেখ করেছেন তিনি।

ইসরায়েলের একজন সিনিয়র কর্মকর্তা বলছেন, আমাদের অবস্থান হলো, অন্তত মধ্য নভেম্বর পর্যন্ত পরমাণু চুক্তিতে ফেরা ঠেকানো। নতুন কৌশল প্রণয়নে আমরা আমাদের অংশীদারদের সাথে কাজ করছি।

ইসরায়েল জোর দিয়ে বলছে, ইরানের ওপর থেকে অবরোধ তুলে নেওয়া হলে দেশটি আর্থিকভাবে লাভবান হয়ে সে অর্থ তেলআবিবের ওপর হামলা চালাতে মিত্রদেশগুলোতে খরচ করবে। বিশেষ করে হামাস, হিজবুল্লাহ ও ইসলামিক জিহাদের কথা এ প্রসঙ্গে তুলে ধরা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ইরান ইস্যু নিয়ে জার্মানিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৬:৩২:১৮ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২