ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রানি এলিজাবেথের গোপন চিঠি, পড়া যাবে না ২০৮৫ সালের আগে

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সদ্য প্রয়াত ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের লেখা একটি চিঠি অস্ট্রেলিয়ার সিডনি শহরের একটি ভবনের ভোল্টে সংরক্ষিত আছে। মজার বিষয় হলো–চিঠিতে রানি কী লিখেছেন সেটা জানতে অপেক্ষা করতে হবে আরও ৬৩ বছর।

অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম ৭নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৮৬ সালে রানির লেখা চিঠি সিডনি শহরের বিখ্যাত ভবনের গোপন কুঠুরিতে কাচের বাক্সে রাখা আছে।

সিডনি শহরের ভিক্টোরিয়া ভবন যা ‘কুইন ভিক্টোরিয়া ভবন’ (কিউভিবি) নামে পরিচিত। ১৮৯৮ সালে এটি উদ্বোধন করা হয়। আগের বছর অর্থাৎ ১৮৯৭ সালে রানি প্রথম এলিজাবেথের ৬০ তম জন্মবার্ষিকীতে তার নামে ভবনটির নামকরণ করা হয়। রানি প্রথম এলিজাবেথ দ্বিতীয় এলিজাবেথের দাদির দাদির মা ছিলেন (গ্রেট গ্রেট গ্রান্ডমাদার)।

প্রতিবেদন অনুসারে, ১৯৮৬ সালের নভেম্বর মাসে রানি ভিক্টোরিয়ার নামাঙ্কিত ওই ভবনটি পুনরায় চালু করা হয়। সে সময় চিঠিটি লিখেছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ।

বলা হয়, রানির লেখা চিঠিতে অস্ট্রেলিয়ার সিডনি শহরের মানুষের জন্য বিশেষ কোনো বার্তা আছে। তবে রানির ব্যক্তিগত কর্মকর্তারাও জানেন না, চিঠিতে তিনি কী লিখেছেন।

চিঠিটি ‘অস্ট্রেলিয়ার সিডনি শহরের মেয়র’ (মেয়র অব সিডনি, অস্ট্রেলিয়া)-কে উদ্দেশ্য করে লেখা। রানি ‘এলিজাবেথ আর’ স্বাক্ষরিত চিঠির খামে লেখা আছে , শুভেচ্ছা! ২০৮৫ সালের একটি দিন বেছে নিয়ে চিঠিটা খুলবেন। আর সিডনিবাসীকে আমার মেসেজ (বার্তা) পড়ে শোনাবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রানি এলিজাবেথের গোপন চিঠি, পড়া যাবে না ২০৮৫ সালের আগে

আপডেট সময় ০৬:২০:৪৯ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২