ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

কুড়িয়ে পাওয়া ১৩ হাজার টাকা মালিককে ফেরত দিল শিশু

আকাশ জাতীয় ডেস্ক: 

নাটোরের বাগাতিপাড়ায় কুড়িয়ে পাওয়া ১৩ হাজার টাকা মালিককে ফেরত দিয়ে মহানুভবতার পরিচয় দিয়েছে সাবিক নামের এক শিশু।

শুক্রবার উপজেলার জামনগর বাজারে এমন ঘটনা ঘটে। সাকিব উপজেলার জামনগর ইউনিয়নের গয়লারঘোপ দারুল উমুল শফিকিয়া কওমি মাদ্রাসার চতুর্থ শ্রেণীর ছাত্র। সে গয়লারঘোপ গ্রামের সাগর আলীর ছেলে।

শিশু সাকিব জানায়, শুক্রবার সকালে বাড়ি থেকে সাইকেল চালিয়ে জামনগর বাজারে যাচ্ছিল সে। যাত্রাপথে জামনগর স্কুলমোড় সংলগ্ন রাস্তায় ১৩ হাজার টাকা কুড়িয়ে পায়। এরপর খোঁজাখুঁজির এক পর্যায়ে টাকার মালিক স্থানীয় জামনগর বাজারের সার ব্যবসায়ী রিয়েল আহম্মেদের সন্ধান পায়। পরে বাজারে লোকজনের সম্মুখে টাকাগুলো মালিককে ফেরত দেয়।

ব্যবসায়ী রিয়েল আহম্মেদ জানান, তিনি ব্যবসার কাজের টাকা নিয়ে যাওয়ার পথে রাস্তায় টাকাগুলো হারিয়ে ফেলেন। পরে অনেক খোঁজাখুঁজি করেছিলেন। কিন্তু না পেয়ে দোকানে বসেছিলেন। পরে হঠাৎ করেই শিশুটি টাকাগুলো নিয়ে তার কাছে হাজির হয়। পরে শিশু সাকিবকে উপহার হিসেবে কিছু টাকা দিলেও সে তা গ্রহণ করেনি।

প্রত্যক্ষদর্শী মাহাতাব উদ্দিন জানান, ছোট শিশু সাকিবের এতগুলো টাকা কুড়িয়ে পাওয়ার পরও ফেরত দেওয়ার ঘটনা উপস্থিত সবাইকে অবাক করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

কুড়িয়ে পাওয়া ১৩ হাজার টাকা মালিককে ফেরত দিল শিশু

আপডেট সময় ০৯:৫৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২