ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

রাজপথে আন্দোলনের রক্ত বৃথা যাবে না: দুদু

আকাশ জাতীয় ডেস্ক: 

বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, অতীতে রাজপথে রক্ত ঝরানো ছাড়া কোনো গণতান্ত্রিক আন্দোলনই সফল হয়নি। বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছে এক সাগর রক্তের বিনিময়ে। ১৯৫২, ’৬২, ’৬৯, ’৭১ এবং নব্বইয়ে আমরা তা দেখেছি। গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলনেও রাজপথে রক্ত ঝরছে। এই রক্ত বৃথা যাবে না। তীব্র আন্দোলনে এই সরকারকে বিদায় করে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।

শনিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় একথা বলেন শামসুজ্জামান দুদু। ‘রাজনৈতিক সংকট উত্তরণের পথ’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল।

আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য যারা অবদান রেখেছেন তাদেরকেই চরম মূল্য দিতে হয়েছে মন্তব্য করে দুদু বলেন, মওদুদ ভাইকে চরম মূল্য দিতে হয়েছে। গতকাল দেখলাম সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সের ওপর হামলা চালানো হয়েছে। জামায়াত ইসলামী আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য যা যা করার করেছে, তার জন্য জামায়াতকে যে মূল্য দিতে হয়েছে এমনটা এর আগে তারা কখনো দেয়নি। আরও এ রকম উদাহরণ আমি দিতে পারি।

বিএনপি কখনো কারও সঙ্গে প্রতারণা করেনি উল্লেখ করে দলটির অন্যতম এই শীর্ষ নেতা বলেন, বিএনপি কখনো কাউকে দমিয়ে রাখার চেষ্টা করে না। বিএনপি কখনো গণতন্ত্রের বাইরে যায়নি। বিএনপি কখনো স্বাধীনতার বিপক্ষে অবস্থান নেয়নি। বিএনপি একমাত্র দল, যা যা বলেছে যা ওয়াদা করেছে জাতির কাছে, তাই করার চেষ্টা করেছে।

দুদু বলেন, একটি ভালো বাংলাদেশ গড়তে যা যা করা দরকার জনগণের দল হিসেবে বিএনপি আগামীতেও তা করবে বলে আমি বিশ্বাস করি।

জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। এতে আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি, সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার, জাতীয়তাবাদী তাঁতী দলের যুগ্ম-আহ্বায়ক কাজী মনিরুজ্জামান মনির প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনৈতিক প্রমাণিত হলে যেকোনো মামলা প্রত্যাহার করা হবে: আইনমন্ত্রী

রাজপথে আন্দোলনের রক্ত বৃথা যাবে না: দুদু

আপডেট সময় ০৯:৩৫:১২ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২