ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

প্রতিমন্ত্রীকে মঞ্চে রেখেই ছাত্রলীগের ২ গ্রুপের মারামারি

আকাশ জাতীয় ডেস্ক:   

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় রানীগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলনে সংগঠনটির দুটি গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় সম্মেলনের মঞ্চে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীসহ আওয়ামী লীগ নেতাদের উপস্থিতিতে এ মারামারির ঘটনা ঘটে।

একটি ভিডিওতে দেখা গেছে, বিকেলে রানীগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) মাঠে ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন শুরু হয়। মঞ্চে প্রধান অতিথি ছিলেন প্রতিমন্ত্রী মাহবুব আলী। আরও উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম আকবর হোসেইন জিতু, হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন আরিফ বাপ্পী এবং সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিনও।

সম্মেলন চলাকালে বিকেল সাড়ে ৫টায় মঞ্চের একপাশে হঠাৎ করে ছাত্রলীগের দুটি গ্রুপে মারামারি শুরু হয়। একপক্ষ অন্যপক্ষকে চেয়ার দিয়ে মারতে করতে থাকে। এ সময় উপস্থিত সাধারণ নেতাকর্মীরা দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকেন। পরে পুলিশ ও আওয়ামী লীগ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

পরে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন বলেন, সম্মেলন অনুষ্ঠানে যারা মারামারিতে লিপ্ত হয়েছেন তাদেরকে শনাক্ত করা হবে এবং কোনো অবস্থাতেই তারা নতুন কমিটিতে স্থান পাবে না।

এ বিষয়ে জেলা পুলিশের এক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সম্মেলন অনুষ্ঠানে ছাত্রলীগের দুই গ্রুপে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তবে সেখানে তেমন বড় কিছু ঘটেনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

প্রতিমন্ত্রীকে মঞ্চে রেখেই ছাত্রলীগের ২ গ্রুপের মারামারি

আপডেট সময় ১২:৫৮:১৯ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২