ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

অচিরেই সরকারকে বিদায় নিতে হবে : রিজভী

আকাশ জাতীয় ডেস্ক:  

সরকারের বিরুদ্ধে সারাদেশের মানুষ জেগে উঠেছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, যত নির্যাতন করুক মিথ্যা মামলা দিক, হামলা করুক জনগণকে দমিয়ে রাখতে পারবে না। অচিরেই সরকারকে বিদায় নিতে হবে।

শনিবার সকালে গাজীপুর জেলা বিএনপির নেতাদের নিয়ে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, প্রধানমন্ত্রী প্রতিবেশী দেশে সফরে গিয়েছিলেন কীভাবে ক্ষমতা টিকিয়ে রাখা যায় সেই বোঝাপড়া করতে, দেশের স্বার্থে নয়। তিনি সীমান্ত হত্যা বন্ধ করতে পারেননি, তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় করতে পারেননি। বরং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কতটুকু বিকিয়ে দিয়েছেন সে প্রশ্ন উঠেছে।

এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, গাজীপুর জেলা সভাপতি ফজলুল হক মিলন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এসএম জিলানি, সদস্য সচিব রাজিব আহসান, কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতা হুমায়ুন কবির খান, ডা. রফিকুল ইসলাম বাচ্চু, মজিবুর রহমান, শাহ রিয়াজুল হান্নান, শাহজাহান ফকির, তাহের মুসল্লী, অ্যাডভোকেট কাজী খান, আজিজুর রহমান পেরা, রাশেদুল হকসহ কয়েক’শ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

অচিরেই সরকারকে বিদায় নিতে হবে : রিজভী

আপডেট সময় ১২:১৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২