ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি ক্ষতিগ্রস্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী সব মামলায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক : বাণিজ্যমন্ত্রী ইতালির স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় নির্যাতন, মাদারীপুরে প্রতারণার শিকার অর্ধশতাধিক যুবক আবাসিক হোটেলে স্ত্রী হত্যা: স্বামীর যাবজ্জীবন দলের দুঃসময়ের ত্যাগীদের মূল্যায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে শিশু-কিশোরদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে : ববি হাজ্জাজ প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিট ও লাউঞ্জসহ বিশেষ সুবিধা অন্তর্ভুক্ত করা হবে আরও ৪ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৮০০ ছুঁই ছুঁই

এবার মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়লো বাংলাদেশে

আকাশ জাতীয় ডেস্ক: 

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ওপারে শুক্রবার ৯ সেপ্টেম্বর দুপুর থেকে গোলাগুলি শুরু হয়। গোলাগুলির এক পর্যায়ে এক রাউন্ড গুলি এসে পড়েছে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তমব্রু কোণার পাড়া এলাকায়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা ফেরদৌস জানান, আজ শুক্রবার বিকাল সাড়ে ৩টা থেকে গোলাগুলি শুরু হয়। পরে সন্ধ্যার দিকে তমব্রু’র কোণারপাড়া এলাকায় এক রাউন্ড গুলি এসে পড়ার খবর জানিয়েছেন স্থানীয়রা। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দারা আশঙ্কা করছেন, বিকেলের দিকে শুরু হওয়া গোলাগুলি রাত অবধি স্থায়ী হলে যেকোনো বড় ধরণের অনুপ্রবেশের ঘটনা ঘটতে পারে।

স্থানীয় এনামুল হক জানান, বরাবরের মতই শুক্রবারও তমব্রু, বাইশফাঁড়ি, রেজু, আমতলী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের টহল দিতে দেখা গেছে। জুমার নামাজের পরে ওপারে ব্যাপক গোলাগুলির শব্দে বিজিবি টহলদারী দ্বিগুণ করা হয়।

তবে এ বিষয়ে বিজিবি’র পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

সীমান্তের ওপারে গোলাগুলির কারণে জিরো লাইনের কাছাকাছি থাকা কোণারপাড়া আশ্রয় শিবিরের রোহিঙ্গাদের মধ্যেও উৎকণ্ঠা দেখা দিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি ক্ষতিগ্রস্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী

এবার মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়লো বাংলাদেশে

আপডেট সময় ১১:১১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২