ঢাকা ১২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালমনিরহাট সীমান্তে বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধা রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা ভাটারায় গ্যাসলাইন বিস্ফোরণ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৩ সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী ‘যুগপৎ আন্দোলনের সময় ঘোষিত ৩১ দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে’:মির্জা ফখরুল পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত ডিআইজি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাশেদ খাঁনের শ্রদ্ধা নিবেদন মার্কিন সেনা হত্যার জন্য ইরানকে বহুগুণ বেশি মূল্য চোকাতে হবে: ট্রাম্প

টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সাইকেল পেল ১৪ কিশোর

আকাশ জাতীয় ডেস্ক: 

শিশু-কিশোরদের নামাজের প্রতি আকৃষ্ট করতে পুরস্কারের ঘোষণা দিয়েছিলেন চাঁদপুর সদর বিষ্ণুদী গ্রামের ইতালি প্রবাসী মো. ওমর ফারুক। টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় ১৪ কিশোরকে বাইসাইকেল উপহার দিয়েছেন ওই প্রবাসী।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকাল ৫টায় চাঁদপুর পৌরসভার বিষ্ণুদী রোডের বাইতুস সালাত ঢালী মসজিদ প্রাঙ্গণে ওই কিশোরদের এ পুরস্কার তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন- মসজিদের ইমাম মাওলানা মো. জয়নাল আবেদীন, প্রবাসী মো. ওমর ফারুকের বড়ভাই লাকি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আবুল কালাম আজাদ, মেজো ভাই মো. আবু তাহের ও ভাতিজা মো. তানভীর হোসেন আজাদ, কমিউনিটি পুলিশিং চাঁদপুর অঞ্চল-৬ এর সাধারণ সম্পাদক মাওলানা মো. আবদুর রহমান গাজী প্রমুখ।

কমিউনিটি পুলিশিং চাঁদপুর অঞ্চল-৬ এর সাধারণ সম্পাদক মাওলানা মো. আবদুর রহমান গাজী জানান, মূলত তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতেই এ আয়োজন করেন ইতালি প্রবাসী ওমর ফারুক। বর্তমানে পাড়া-মহল্লায় কিশোর গ্যাংয়ের উৎপাত বেড়েই চলছে। তরুণ উঠতি বয়সের ছেলেদের মাদকের প্রতি আসক্ত হতে দেখা যায়। এমন অবস্থায় কিশোরদের নিয়ে নামাজে মনোনিবেশ করতে এ আয়োজন সত্যিই প্রশংসিত।

মসজিদের ইমাম মাওলানা মো. জয়নাল আবেদীন বলেন, গত ৩১ জুলাই থেকে এই প্রতিযোগিতা শুরু হয়। যেখানে বিষ্ণুদী এলাকার ১৭ শিশু-কিশোর অংশ নেয়। টানা ৪০ দিন ৫ ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করতে সক্ষম হয় ১৪ কিশোর। শিশু-কিশোরদের নামাজে আগ্রহী করতেই এই সাইকেল বিতরণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। টানা ৪০ দিন ৫ ওয়াক্ত নামাজ জামাতে আদায় পর্যবেক্ষণ আমি ও আমার মুয়াজ্জিন সাহেব ছিলাম। এতে অভিভাবক মহলও বেশ খুশি হয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাট সীমান্তে বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধা

টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সাইকেল পেল ১৪ কিশোর

আপডেট সময় ০৯:০৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২