ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

গাছে বৃদ্ধার ঝুলন্ত লাশ, ছেলেদের দাবি হত্যা

আকাশ জাতীয় ডেস্ক:  

নাটোরের বাগাতিপাড়ায় রহিমা বেগম (৭০) নামে এক বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে উপজেলার পৌরসভা এলাকার লক্ষ্মণহাটী মহল্লা থেকে একটি ছোট গাছে রশিতে ঝুলন্ত এই লাশ উদ্ধার করা হয়।

নিহত রহিমা বেগম ওই মহল্লার মৃত আব্দুর রহমানের স্ত্রী। এ ঘটনাকে হত্যাকাণ্ড বলে দাবি তার ছেলেদের।

পুলিশ ও পরিবার সদস্যদের সূত্রে জানা গেছে, ওই বৃদ্ধা তার বড় ছেলে মুজিবর রহমানের বাড়িতে তার সঙ্গে থাকতেন। ফজরের নামাজের আগে বৃদ্ধার বড় ছেলে ঘুম থেকে উঠে দরজা খোলা দেখে তার মায়ের ঘরে গিয়ে মাকে পাননি।

পরে ছোট ভাই শরিফুলসহ বেরিয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশে ছোট্ট একটি গাছে রশিতে ঝুলন্ত বসা অবস্থায় মায়ের লাশ দেখতে পান। খবর পেয়ে সকালে থানা পুলিশ লাশ উদ্ধার করে।

তবে এ বিষয়ে নিহতের ছেলেদের অভিযোগ, তার মাকে কেউ হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে।

বাগাতিপাড়া মডেল থানার পুলিশ পরিদর্শক ফজলুল হক জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি, পেলে পরে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

গাছে বৃদ্ধার ঝুলন্ত লাশ, ছেলেদের দাবি হত্যা

আপডেট সময় ০৮:৩৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২