ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইউক্রেন সেনাদের প্রশংসা করলেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

যুদ্ধক্ষেত্রে উল্লেখযোগ্য সফলতার জন্য ইউক্রেনীয় সেনাদের প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। জার্মানিতে এক অনুষ্ঠানে ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের নতুন ৬৭৫ মিলিয়ন ডলার অর্থ সহায়তাও ঘোষণা করেন তিনি।

আল জাজিরার খবরে বলা হয়েছে, মিত্র দেশগুলোর সঙ্গে জার্মানির রামস্টেইন বিমানঘাঁটিতে বৃহস্পতিবার বৈঠকে বসেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অস্টিন। সামরিক নেতা এবং মন্ত্রীরা বৈঠকে ইউক্রেনকে আরও কী কী উপায়ে দীর্ঘমেয়াদে সহায়তা করা যায়, তা নিয়ে আলোচনা করেন।

এই বৈঠকে লয়েড অস্টিন বলেন, তাদের সরবরাহ করা হাউৎজার, বিমানবিধ্বংসী ব্যবস্থা, হেলিকপ্টার এবং ক্ষুদ্র গোলা রাশিয়াকে মোকাবিলায় ইউক্রেনকে সক্ষম করছে। যুদ্ধ একটি ‘গুরুত্বপূর্ণ মুহূর্তে’ অবস্থান করছে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে বুধবার রাত্রীকালীন বক্তৃতায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার সেনাদের কাছ থেকে কয়েকটি স্থাপনা নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেন। তবে তিনি বৃহত্তর স্বার্থে এসব স্থাপনার অবস্থান বলেননি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইউক্রেন সেনাদের প্রশংসা করলেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী

আপডেট সময় ০৬:৫২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২