ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে আস্থা হারিয়েছে ডলার ও ইউরো: পুতিন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে ডলার ও ইউরো আস্থা হারিয়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বুধবার রাশিয়ার ভ্লাদিভস্তোক বন্দরে সপ্তম বার্ষিক ইস্টার্ন ইকোনমিক ফোরামে বক্তব্য দেওয়ার সময় এ মন্তব্য করেন তিনি।

পুতিন বলেন, বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থাকে দুর্বল করে ফেলেছে পশ্চিমা দেশগুলো। মানুষ এখন অবাধে লেনদেন হওয়া ডলার, ইউরো ও পাউন্ডের ওপর আস্থা হারিয়েছে। এসব মুদ্রা লেনদেন পরিচালনা, সম্পদ সংরক্ষণ ও রিজার্ভে ব্যবহৃত হতো।

তিনি আরও বলেন, এ প্রবণতার কারণে রাশিয়া ও অন্য অনেক দেশ লেনদেনের জন্য অন্য মুদ্রা বিশেষ, করে চীনের ইউয়ানের দিকে ঝুঁকেছে।

রুশ প্রেসিডেন্ট বলেন, “পর্যায়ক্রমে আমরা এসব অপ্রচলিত মুদ্রা ব্যবহারের দিকে যাচ্ছি। পরিসংখ্যান বলছে, যুক্তরাষ্ট্রের মিত্রদেশগুলোও অর্থ পরিশোধ ও সঞ্চয়ে ডলারের ব্যবহার কমিয়ে দিচ্ছে।”

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে আস্থা হারিয়েছে ডলার ও ইউরো: পুতিন

আপডেট সময় ০১:৪০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২