ঢাকা ০৮:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বিএনপিপন্থী আইনজীবীদের বিক্ষোভ

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহাকে ‘বাধ্যতামূলক ছুটি’তে পাঠানো হয়েছে বলে দাবি করছেন সুপ্রিম কোর্টের বিএনপিপন্থী আইনজীবীরা। একই সঙ্গে এস কে সিনহাকে আদালতে ফিরিয়ে দেয়ার জন্য বিক্ষোভ করছেন তারা। মঙ্গলবার (৩ অক্টোরব) বেলা সোয়া ১০টার দিকে আইনজীবী ভবনে তারা এ বিক্ষোভ মিছিল করেন।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, শরীফ ইউ আহমেদসহ শতাধিক আইনজীবীকে বিক্ষোভ মিছিলে দেখা যায়। বিক্ষোভ শেষে সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতি কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত বক্তব্য দেয় আইনজীবীরা।

এর আগে গতকাল বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ছুটি চেয়ে রাষ্ট্রপতি বরাবর প্রধান বিচারপতির আবেদন দেশের জন্য ভালো ইঙ্গিত নয়। কারণ, তিনি মাত্রই বেশকিছু দিন ছুটি কাটিয়ে আসলেন।

উল্লেখ্য, গতকাল (সোমবার) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এক মাসের ছুটিতে যান। তার অবর্তমানে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপিপন্থী আইনজীবীদের বিক্ষোভ

আপডেট সময় ০৪:৫৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০১৭