ঢাকা ০২:২৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হানিমুন সেরেই সুখবর দিলেন পূর্ণিমা!

আকাশ বিনোদন ডেস্ক : 

চলতি বছরের মাঝামাঝি সময়ে বিয়ের খবর দিয়ে আলোচনায় আসেন চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। এবার হানিমুন সেরে আবার কাজে মনোযোগী হচ্ছেন তিনি।

সিনেমায় অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন এ চিত্রনায়িকা। তবে এর আগে কখনও সরকারি অনুদানের সিনেমায় অভিনয় করেননি। অবশেষে সেই অপূর্ণতা পূরন হলো তার।

‘আহারে জীবন’ নামের সিনেমার মাধ্যমেই সরকারি অনুদানের সিনেমায় অভিষেক হচ্ছে পূর্ণিমার। পরিচালনা করবেন ছটকু আহমেদ। বুধবার আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

এ প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ছটকু ভাই আমাদের চলচ্চিত্রের প্রখ্যাত একজন প্রবীণ পরিচালক। তিনি দীর্ঘদিন পর একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন এবং সিনেমাতে আমাকে দোলা চরিত্রটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ করেছেন। গল্পটা চমৎকার। আর সর্বোপরি এটি সরকারি অনুদানের সিনেমা। সব মিলিয়েই ভেবেচিন্তে সিনেমাটি কাজ করতে যাচ্ছি। যেহেতু ছটকু ভাই গুণী একজন নির্মাতা, তাই আমার বিশ্বাস কাজটি বেশ ভালো হবে।

করোনাকালীন সময়ের একটি গল্প ঘিরে নির্মিত হবে এ সিনেমা। আগামী ১৬ অক্টোবর রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে এ সিনেমার শুটিং শুরু হবে। এদিকে পূর্ণিমা অভিনীত মুক্তিপ্রতীক্ষিত সিনেমার মধ্যে রয়েছে ‘জ্যাম’ ও ‘গাঙচিল’।

বিয়ের পর এতদিন স্বামীকেই সময় দিয়েছেন পূর্ণিমা। সেরেছেন হানিমুনও। তবে অনেক দিন ধরে নতুন কোনো সিনেমায় যুক্ত হচ্ছিলেন না ‘হৃদয়ের কথা’র নায়িকা।

গত ২৭ মে দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেন পূর্ণিমা। বিয়ের দুই মাসের মাথায় ২১ জুলাই খবরটি সংবাদমাধ্যমে প্রকাশ করেন তিনি। পাত্র আশফাকুর রহমান রবিন পেশায় একটি বহুজাতিক কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা। বিয়ের পর এ সিনেমার মাধ্যমে আবারও বড় পর্দার জন্য কাজ করতে যাচ্ছেন এ নায়িকা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হানিমুন সেরেই সুখবর দিলেন পূর্ণিমা!

আপডেট সময় ১১:০০:৩৩ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২