ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গৃহবধূর লাশ নিয়ে বিক্ষোভ

আকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পিয়াসী আক্তার (২১) নামে এক গৃহবধূ হত্যার বিচারের দাবিতে তার লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া এলাকায় লাশ নিয়ে আসামিদের ফাঁসির দাবিতে এ বিক্ষোভ করেন তারা।

এর আগে সোমবার সোনারগাঁয়ের মোগরাপাড়ার ইউছুফগঞ্জ কামরুল ফকিরের বাড়ি থেকে পিয়াসী আক্তারের (২১) লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় পুলিশ নিহত পিয়াসী আক্তারের স্বামী ওমর ফারুক (৩৮) ও বড়ভাই মো. বিল্লাল হোসাইনকে (৪৫) গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া মাদ্রাসা রোড এলাকার মৃত সুরুজ মিয়ার ছেলে। নিহত পিয়াসী আক্তার মিজমিজি ক্যানালপাড় এলাকার মৃত নিজাম উদ্দিনের মেয়ে।

নিহত পিয়াসী আক্তারের মা মাহমুদা আক্তার শিল্পী জানান, প্রায় ২ বছর পূর্বে পিয়াসী আক্তারের সঙ্গে পারিবারিকভাবে ওমর ফারুকের বিবাহ হয়। ওমর ফারুক বিবাহের পূর্বে একটি ও পরে আরও দুইটি বিয়ে করেছিল। এ নিয়ে তাদের মধ্যে প্রতিনিয়ত ঝগড়া বিবাদ লেগেই থাকত। এ ঘটনায় আমরা আদালতে একটি নারী নির্যাতন মামলা করেছিলাম। এক সপ্তাহে পূর্বে আপোস মীমাংসা করার কথা বললে আমরা মামলা তুলে নেই। এরপর ৫-৬ দিন পূর্বে তার স্বামী ওমর ফারুক পিয়াসী আক্তারকে নিয়ে সোনারগাঁয়ের মোগরাপাড়ার ইউছুফগঞ্জ এলাকার কামরুল ফকিরের বাড়িতে বাসা ভাড়া নেয়। সোমবার পুলিশের ফোন পেয়ে আমার মেয়ের মৃত্যু সংবাদ পাই।

এদিকে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) নিহতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। বিকালে সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া এলাকায় লাশ নিয়ে এলে আসামিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ করেন এলাকাবাসী।

সোনারগাঁও থানার এসআই আনিসুর রহমান জানান, এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে। নিহতের স্বামী ওমর ফারুক ও বড়ভাই মো. বিল্লাল হোসাইনকে গ্রেফতার করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গৃহবধূর লাশ নিয়ে বিক্ষোভ

আপডেট সময় ০১:০২:১৬ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২