ঢাকা ০২:২২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নিষেধাজ্ঞা না উঠালে নর্ড স্ট্রিম-১ দিয়ে গ্যাস নয়: রাশিয়া

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

লাইন মেরামতের কথা বলে নর্ড স্ট্রিম-১ গ্যাস পাইপলাইন বন্ধ করেছিল রাশিয়া। তিন দিনের মধ্যে গ্যাস ছাড়ার কথা ছিল। কিন্তু গেল শনিবার তিন দিন পার হলেও গ্যাস ছাড়েনি মস্কো। ক্রেমলিন এখন বলছে, নিষেধাজ্ঞা না উঠালে গ্যাস ছাড়া হবে না।

সোমবার রুশ প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে, গ্যাস বন্ধের একমাত্র কারণ নিষেধাজ্ঞা। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, পশ্চিমা দেশগুলো আমাদের দেশের কোম্পানিগুলোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। এ কারণে পাইপলাইনে সমস্যা হয়েছে।

নিষেধাজ্ঞার কারণে লাইন মেরামত করা যাচ্ছে না উল্লেখ করে দিমিত্রি পেসকভ বলেন, এখানে অন্য কোনো বিষয় নেই, যা এই সরবরাহ সমস্যার কারণ হতে পারে। নর্ড স্ট্রিম-১ লাইনের মাধ্যম রাশিয়া ২০১১ সাল থেকে পশ্চিম ইউরোপের দেশগুলোতে গ্যাস দিয়ে থাকে।

এদিকে গ্যাস সরবরাহের অন্যতম প্রধান পাইপলাইন (নর্ড স্ট্রিম-১) অনির্দিষ্টকাল বন্ধের ঘোষণায় ইউরোপীয় ইউনিয়নে আসন্ন শীতে গ্যাস সংকট ও রেশনিং- এর ভীতিকে উস্কে দিয়েছে। এর জেরে সোমবার মহাদেশটির বাজারে গ্যাসের দাম বেড়েছে রকেট গতিতে ( অন্তত ৩০ শতাংশ)। ইউরোপের বাজারে প্রতি মেগাওয়াটঘণ্টা গ্যাসের মূল্যসূচক চড়েছে প্রায় ২৭২ ইউরোর মতো।

তবে ডাচ টিটিএফ সূচকে অক্টোবরের জন্য গ্যাসের ক্রয়মূল্য শেষপর্যন্ত কিছুটা কমলেও– এখনও তা ২৫৬ ইউরো বেশি। আগের দিনের চেয়ে যা ২৩ শতাংশ বেড়েছে, তাতে করে এক বছর আগের তুলনায় গ্যাসের দাম হয়েছে প্রায় ৪০০ শতাংশ বেশি।

গ্যাসের দামে আগুনের ছোঁয়া এরমধ্যেই চাপে ফেলেছে ইউরোপের ভোক্তাদের, গ্যাস সংকটে উৎপাদন বন্ধও রাখতে হয়েছে কিছু শিল্পে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নিষেধাজ্ঞা না উঠালে নর্ড স্ট্রিম-১ দিয়ে গ্যাস নয়: রাশিয়া

আপডেট সময় ০১:২৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২