ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী নগর ব্যবস্থাপনায় সমন্বিত ‘সিটি গভর্নমেন্ট’ কাঠামোর ওপর প্রতিমন্ত্রীর জোর ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বিশ্বব্যাপী চক্ষু স্বাস্থ্যসেবায় নেতৃত্বে থাকবে বাংলাদেশ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিন্টু হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন শেখ হাসিনা পরিবার ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যকে যুদ্ধের দিকে ঠেলছে: জাতিসংঘে চীনের দূত বৃহস্পতিবার ফটিকছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল, মহাসড়কে যান চলাচল বন্ধ ঘোষণা ‘গণকবর ও নদীতে ভাসানো শহীদেরা শনাক্ত হলে সংখ্যা ১৪০০ ছাড়াতে পারে’:চিফ প্রসিকিউটর উত্তরায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ধর্ম ত্যাগ করেন মহেশ ভাট, নাম ছিল ‘আসলাম’: কঙ্গনা

আকাশ বিনোদন ডেস্ক :

বলিউডের সিনেমা নির্মাতা মহেশ ভাট এবং অভিনেত্রী কঙ্গনা রানাউতের মধ্যে সম্পর্কটা যে একেবারেই মধুর নয় তা সবারই জানা। এবার এ নির্মাতাকে নিয়ে মন্তব্য করে নতুন বিতর্কের সৃষ্টি করেছেন কঙ্গনা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘সড়ক-২’ পরিচালকের পুরনো একটি ভিডিও পোস্ট করে কঙ্গনা লিখেছেন, ধর্ম ত্যাগ করেছিলেন মহেশ ভাট। তার আসল নাম ছিল ‘আসলাম’। কেন তিনি নিজের সুন্দর নামটা গোপন রেখেছেন?

তিনি আরও বলেন, ধর্মান্তরিত হওয়ার পর নির্দিষ্ট একটি ধর্মের প্রতিনিধি সেজে থাকাটা অন্যায়। কঙ্গনা তার ইনস্টাগ্রাম স্টোরিতে মহেশ ভাটের পুরনো একটি ভিডিও শেয়ার করেন।

ভিডিওটি শেয়ার করেই মহেশ ভাটের নাম এবং ধর্ম পরিচয় নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন কঙ্গনা।

অপর এক ভিডিওর ক্যাপশনে এ অভিনেত্রী লিখেন, আমি শুনেছি তার নাম আসলাম। তিনি দ্বিতীয় স্ত্রীকে বিয়ে করতে ইসলাম ধর্ম গ্রহণ করেন। আসলাম নামটাও খুব সুন্দর, এটা লুকানোর কী আছে?

উল্লেখ্য, মহেশ ভাটের বাবা নানাভাই ভাট ছিলেন গুজরাটি হিন্দু সম্প্রদায়ের (নগর ব্রাহ্মণ) আর মা শিরিন মোহাম্মাদ ছিলেন গুজরাটি মুসলিম পরিবারের সন্তান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী

ধর্ম ত্যাগ করেন মহেশ ভাট, নাম ছিল ‘আসলাম’: কঙ্গনা

আপডেট সময় ১১:৪৯:০৮ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২