ঢাকা ১২:১৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাশিয়ার দেওয়া শর্ত এখনও পূরণ করেনি ইউক্রেন: ক্রেমলিন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রাশিয়া বলেছে, যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার জন্য মস্কোর দেওয়া শর্ত এখনো পূরণ করেনি ইউক্রেন।

কিয়েভ রাশিয়ার শর্তগুলো মেনে নিলেই ইউক্রেন সংকটের সমাধান হবে জানিয়েছেন রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। খবর রিপাবলিক ওয়ার্ল ডটকমের।

মস্কোয় রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

গত ২৪ ফেব্রুয়ারি দেশটির বিরুদ্ধে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। তখন থেকে মস্কো জোর দিয়ে বলে আসছে, ইউক্রেন দখল করার কোনো ইচ্ছা তার নেই বরং ইউক্রেনকে নাৎসিমুক্ত করাই তার এ অভিযানের লক্ষ্য।

রাশিয়ার এ সামরিক হস্তক্ষেপের প্রতিবাদে আমেরিকা ও ব্রিটেনসহ পশ্চিমা দেশগুলো মস্কোর ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে এবং ইউক্রেনকে শত শত কোটি ডলারের সমরাস্ত্র সরবরাহ শুরু করে।

পেসকভ ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার উপায় নিয়ে দুদেশের শীর্ষ নেতাদের সম্ভাব্য সাক্ষাৎ সম্পর্কে বলেন, ইউক্রেন পরিস্থিতি কতটা রাশিয়ার অনুকূলে আসে তার ওপর প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাক্ষাতের বিষয়টি নির্ভর করছে।

তিনি দাবি করেন, ইউক্রেনে রাশিয়ার পূর্ব পরিকল্পনা অনুযায়ী সামরিক অভিযান এগিয়ে যাচ্ছে এবং মস্কো তার লক্ষ্যগুলো বাস্তবায়ন না করা পর্যন্ত এ অভিযান বন্ধ করবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রাশিয়ার দেওয়া শর্ত এখনও পূরণ করেনি ইউক্রেন: ক্রেমলিন

আপডেট সময় ১২:০২:৪৪ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২