ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

আড়াই মাসের শিশুকে চুরি করে হাজার টাকায় বিক্রি!

আকাশ জাতীয় ডেস্ক:

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদের ছনকা এলাকা থেকে আড়াই মাসের একটি ছেলে শিশুকে চুরি করে এক হাজার টাকায় বিক্রি করা হয় পার্শ্ববর্তী দৌলতপুর উপজেলার তাছলিমা বেগমের কাছে। পরে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার ও তাছলিমাসহ দু’জনকে আটক করে পুলিশ।

রোববার (৪ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম।

আটক দু’জন হলেন- সাটুরিয়া উপজেলার ছনকা এলাকার পাখি মিয়ার ছেলে সজল (২৬) ও দৌলতপুর উপজেলার কলিয়া এলাকার আব্দুস সামাদ মিয়ার মেয়ে তাছলিমা আক্তার (৩০)।

শিশুটির নাম আবু বক্কর। তার বাবা আরিফ হোসেন বলেন, রোববার (৪ সেপ্টেম্বর) ভোরে ঘুম থেকে উঠে দেখি ঘরের দরজা খোলা, এরপর বাতি জ্বালিয়ে দেখি ঘরে বড় সিঁধ কাটা হয়েছে। পরে স্ত্রী জেসমিনকে ডাকতে গিয়ে দেখি বিছানায় আমার আড়াই মাসের সন্তান আবু বক্কর নেই। পরে মসজিদের মাইক দিয়ে মাইকিং করাই।

পুলিশ জানায়, সজল ও ঝন্টু শিশুটিকে চুরি করে তাছলিমার সঙ্গে তার বাড়িতে যাচ্ছিলেন। পথে নাগরপুরে কয়েকজন মাঝির সঙ্গে তাদের আলাপ হলে মাঝিদের সন্দেহ হয়। একপর্যায়ে মাঝিরা খবর দিয়ে পুলিশ গিয়ে শিশুটিকে উদ্ধার করে এবং তাছলিমা ও সজলকে আটক করে। তবে এ সময় ঝন্টু পালিয়ে যান।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুল আলম বলেন, দীর্ঘদিন ধরে বিয়ে হলেও সন্তান হয়নি তাছলিমার। এজন্য তিনি সজলের কাছ থেকে এক হাজার টাকায় শিশুটিকে কিনেছিলেন। শিশুটিকে চুরি করতে সাহায্য করেন ঝন্টু। তাকে আটক করার চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে শিশুটির পরিবার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত জানতে সৌদিকে চিঠি

আড়াই মাসের শিশুকে চুরি করে হাজার টাকায় বিক্রি!

আপডেট সময় ০৭:৩৫:১৪ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২