ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ চাঁদপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হরমুজে প্রতিটি হামলার জন্য একটি করে ইরানি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প ২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা গত ১৭ বছর দেশে জনগণের নির্বাচিত সরকার ছিল না: খায়রুল কবির খোকন পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর

দ্বিতীয় বিয়ে করায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দিল স্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করায় জাকির হোসেন (৩২) এক ব্যক্তির পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। সোমবার সকালে সিরাজগঞ্জ শহরের দিয়ারধানগড়া মহল্লায় এক বাড়িতে এ ঘটনা ঘটে

জাকির হোসেন জানান, ছয় মাস আগে মিতার অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করেছি। বিয়ের বিষয়ে বাড়িতে কিছু না জানালেও ওই স্ত্রীকে নিয়ে থাকার বিষয়টি জানাজানি হয়ে যায়। এ অবস্থায় মিতা ছোট বোনের কাছে বেড়াতে আসে। খবর পেয়ে রোববার আমিও তার কাছে আসি। রাতে দুজনের ঘুমিয়ে পড়ি। ভোরে ঘুমন্ত অবস্থায় ব্লেড দিয়ে আমার পুরুষাঙ্গ কর্তন করে মিতা পালিয়ে যায়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রোকন উদ্দিন বলেন, দুপুরে রোগীকে হাসপাতালে আনা হয়। তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। দুপুরে অস্ত্রোপচারের পর তাকে সার্জারি ওয়ার্ডে রাখা হয়েছে।

সিরাজগঞ্জ সদর থানা এসআই আব্দুল কাদের জানিয়েছেন, আহত জাকির হোসেন মানিকগঞ্জের শিবালয় উপজেলার কলাবাগান এলাকার আব্দুল কাদের শেখের ছেলে। তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া এ ঘটনার পর পালিয়ে গেছেন জাকিরের স্ত্রী মিতা খাতুন (২৮)। তবে এখনও কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন

দ্বিতীয় বিয়ে করায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দিল স্ত্রী

আপডেট সময় ১২:০৪:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০১৭