ঢাকা ০৬:২১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী নগর ব্যবস্থাপনায় সমন্বিত ‘সিটি গভর্নমেন্ট’ কাঠামোর ওপর প্রতিমন্ত্রীর জোর ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বিশ্বব্যাপী চক্ষু স্বাস্থ্যসেবায় নেতৃত্বে থাকবে বাংলাদেশ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিন্টু হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন শেখ হাসিনা পরিবার ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যকে যুদ্ধের দিকে ঠেলছে: জাতিসংঘে চীনের দূত বৃহস্পতিবার ফটিকছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল, মহাসড়কে যান চলাচল বন্ধ ঘোষণা ‘গণকবর ও নদীতে ভাসানো শহীদেরা শনাক্ত হলে সংখ্যা ১৪০০ ছাড়াতে পারে’:চিফ প্রসিকিউটর উত্তরায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

দিশা নয় অন্য এক বলি নায়িকা ভাল লাগে, বললেন টাইগার শ্রফ

আকাশ বিনোদন ডেস্ক :

টাইগার শ্রফ, দিশা পাটানির সম্পর্কে কি ইতি ঘটল? তাদের প্রেম কি ভেঙে গেছে? বেশ কয়েক সপ্তাহ ধরে এই একটা প্রশ্নে সরগরম বলিপাড়া। যদিও নিজেদের সম্পর্কের কথা কখনও প্রকাশ্যে স্বীকার করেননি টাইগার-দিশার কেউই। কখনও বিমানবন্দরের সামনে, কখনও আবার রেস্তরাঁ, শহরের এখানে-সেখানে চোখ রাখলেই তাদের একসঙ্গে ফ্রেমবন্দি করত পাপারাজ্জিরা।

কিন্তু আদতে টাইগার-দিশার সম্পর্কের রহস্যটা কী? সেই গোপন তথ্যই ফাঁস করলেন অভিনেতা। করন জোহরের শো-তে এসে জানিয়ে দিলেন নিজের সম্পর্কের আসল সত্য। টাইগার বলেন, “আমি সিঙ্গল, কোনও সম্পর্কেই নেই। এ জনকে ভাল লাগতো। তবে সে দিশা নয়।”

করনের সোফায় বসলেই সব গোপন কথা নিজে থেকেই বলে ফেলেন বলি তারকারা। আবার অনেকের সুপ্ত বাসনাও পূর্ণ হয়ে যায়। দিশা আর টাইগারের সম্পর্কের ভাঙন সংক্রান্ত বিষয়ে প্রশ্ন উঠতেই সোজা উত্তর দিলেন নায়ক।

বরং ফাঁস করলেন তার ভাল লাগার মানুষের নাম। টাইগার বলেন, “আমার বহু দিন ধরেই একজনকে ভাল লাগে। তবে তিনি দিশা নন। তিনি হলেন শ্রদ্ধা কাপুর। আমার ওকে দারুণ লাগে।”

টাইগার আরও যোগ করেন, “স্কুলে পড়াকালীনই ওর প্রতি আমার অদ্ভুত ভাল লাগা তৈরি হয়েছিল। কিন্তু বেশ ভয়ও লাগত। দূর থেকে তাকিয়ে থাকতাম শ্রদ্ধার দিকে।”

‘বাঘি’ ছবিতে টাইগার এবং শ্রদ্ধাকে একসঙ্গে বড় পর্দায় দেখেছেন দর্শক। ‘বাঘি ৩’-এ আবারও তাদের একসঙ্গে দেখবে দর্শক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী

দিশা নয় অন্য এক বলি নায়িকা ভাল লাগে, বললেন টাইগার শ্রফ

আপডেট সময় ১১:২৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২