ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাংলাদেশকে বিনিয়োগ গন্তব্যে পরিণত করতে ভূমিকা রাখবে অর্থনৈতিক অঞ্চল: এফবিসিসিআই সভাপতি

আকাশ জাতীয় ডেস্ক:

দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে বাংলাদেশকে এই অঞ্চলে বিনিয়োগের অন্যতম গন্তব্যে পরিণত করার আহ্বান জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।

দুপুরে এফবিসিসিআই কার্যালয়ে বাংলাদেশ ইকোনমিক জোন ইনভেস্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ও বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান তাসভীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

এফবিসিসিআই সভাপতি বলেন, দেশের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলগুলোতে কারখানা স্থাপনে এশিয়ার মধ্যে সবচেয়ে বিনিয়োগবান্ধব নীতি ও অবকাঠামো সহায়তা দিচ্ছে বাংলাদেশ সরকার।

এসব সুবিধা বিশ্ব উদ্যোক্তাদের কাছে যথাযথভাবে তুলে ধরার জন্য ইকোনমিক জোন ইনভেস্টরস অ্যাসোসিয়েশনের প্রতি আহ্বান জানান তিনি।

সাক্ষাতে মিরেরসরাইয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরসহ অন্যান্য অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামোগত সুযোগ-সুবিধা ও বিনিয়োগের বর্তমান অবস্থা তুলে ধরেন বাংলাদেশ ইকোনমিক জোন ইনভেস্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি সাফওয়ান সোবহান তাসভীর।

তিনি বলেন, বাংলাদেশে খেলনা তৈরি, পিভিসি শিল্প ও পেট্রোকেমিক্যাল শিল্পের ব্যাপক সম্ভাবনা রয়েছে।

এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন বলেন, প্রতিবেশী ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে স্থলবন্দরগুলোর ভারতীয় অংশের অবকাঠামো উন্নয়ন জরুরি।

সৌজন্য সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সহ-সভাপতি মো. আমিন হেলালী, মো. হাবীব উল্ল্যাহ ডন, পরিচালক রেজাউল করিম রেজনু, মহাসচিব মোহাম্মদ মাহফুজুল হক, বাংলাদেশ ইকোনমিক জোন ইনভেস্টরস অ্যাসোসিয়েশনের পরিচালক মোহাম্মদ মোস্তফা, সদস্য ইকবাল হোসাইন চৌধুরী ও সচিব মো. রফিকুল ইসলাম।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাংলাদেশকে বিনিয়োগ গন্তব্যে পরিণত করতে ভূমিকা রাখবে অর্থনৈতিক অঞ্চল: এফবিসিসিআই সভাপতি

আপডেট সময় ০৫:২০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২