ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইউক্রেনে বড় সামরিক সহায়তা পাঠাল সুইডেন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রুশ সেনাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইউক্রেনে আরও অস্ত্র সহায়তা পাঠিয়েছে সুইডেন। নতুন প্রতিরক্ষা সহায়তার প্যাকেজে আর্টিলারি রয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ।

বুধবার রেজনিকভ টুইটবার্তায় জানিয়েছেন, সুইডেন থেকে বড় ধরনের সুখবর। আর্টিলারি ও গোলাবারুদসহ সপ্তম সামরিক প্যাকেজ ইউক্রেনের সেনাবাহিনীকে আরও শক্তিশালী করবে।

টুইটারে সুইডিশ পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। এতে আরও উল্লেখ করেছেন, আমরা একসঙ্গে ইউরোপে শান্তি ও নিরাপত্তা ফিরেয়ে আনব।

সম্প্রতি সুইডিশ প্রধানমন্ত্রী মাগডালেনা অ্যান্ডারসন জানিয়েছিলেন, ইউক্রেনকে নতুন করে ৫০০ মিলিয়ন ক্রাউন (৪৬.৭৫ মিলিয়ন ডলার) সামরিক সহযোগিতা পাঠাবে সুইডেন। রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরক্ষায় সহযোগিতার অংশ হিসেবে এ সহায়তা দেওয়া হচ্ছে।

গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে মস্কোর ভয়াবহ সামরিক অভিযান চলছে। এতে ইউক্রেনের কয়েক হাজার বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। দেশ থেকে পালিয়েছেন অনেক মানুষ।

রাশিয়ার গোলাবর্ষণে ধ্বংস হয়েছে ইউক্রেনের খারকিভ, খেরসন, চেরনেহিভের বহু ঘরবাড়ি। এই সামরিক অভিযানকে অবৈধ অ্যাখ্যা দিয়ে মস্কোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা শক্তিধর দেশগুলো। পাশাপাশি ইউক্রেনকে বিপুল সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইউক্রেনে বড় সামরিক সহায়তা পাঠাল সুইডেন

আপডেট সময় ১২:৪৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২