ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তাইওয়ানে কোটি ডলারের অস্ত্র বেচতে কংগ্রেসের অনুমোদন চাইবেন বাইডেন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

তাইওয়ানের প্রায় ১১০ কোটি ডলারের অস্ত্র বেচতে কংগ্রেসের অনুমোদন চাইবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তাইওয়ান ইস্যুতে চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই এমন পদক্ষেপ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই। তবে বিদ্যমান চুক্তি অনুযায়ী, দ্বীপটিকে আত্মরক্ষায় সাহায্য করবে যুক্তরাষ্ট্র।

তাইওয়ানকে সরবরাহের জন্য সম্ভাব্য সামরিক সরঞ্জামের তালিকায় ৬০টি জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং ১০০টি আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রও রয়েছে। সম্ভাব্য এই তালিকায় ৩৫৫ মিলিয়ন ডলারের ৬০টি এজিএম-৮৪এল হারপুন ব্লক ২ ক্ষেপণাস্ত্র, ৮৫ দশমিক ৬ মিলিয়ন ডলারের ১০০টি এআইএম-৯এক্স ব্লক ২ সাইডউইন্ডার ট্যাকটিক্যাল এয়ার টু এয়ার মিসাইল এবং ৬৫৫ দশমিক ৪ মিলিয়ন ডলারের একটি নজরদারি রাডার অন্তর্ভুক্ত রয়েছে।

চলতি মাসের শুরুতে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর ঘিরে চীন ও তাইওয়ানের মধ্যে উত্তেজনা বেড়ে যায়। তাইওয়ান প্রণালিতে ব্যাপক সামরিক মহড়া শুরু করে বেইজিং।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

তাইওয়ানে কোটি ডলারের অস্ত্র বেচতে কংগ্রেসের অনুমোদন চাইবেন বাইডেন

আপডেট সময় ১২:৫৬:৩২ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২