ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পরিকল্পনা অনুযায়ী সব চলছে: রাশিয়া

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

রাশিয়া মঙ্গলবার দাবি করেছে ইউক্রেনে এখনো পরিকল্পনা অনুযায়ী তাদের ‘বিশেষ সামরিক অভিযান’ চলছে। ইউক্রেন তাদের দক্ষিণ দিকের অঞ্চলগুলোতে পাল্টা আক্রমণ শুরু করার পরও এমন দাবি করেছেন রুশ মুখপাত্র দিমিত্রি পেসকোভ।

সাংবাদিকদের সঙ্গে নিজের নিয়মিত ব্রিফিংয়ে মঙ্গলবার কথা বলেন দিমিত্রি পেসকোভ। এ সময় তাকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির মন্তব্যের ব্যাপারে জিজ্ঞেস করা হয়।

জেলেনস্কি সোমবার স্থানীয় সময় রাতে রুশ সেনাদের প্রতি আহ্বান জানান তারা যেন ইউক্রেন ছেড়ে পালিয়ে যান।

এ মন্তব্যের প্রশ্নে দিমিত্রি পেসকোভ বলেন, বিশেষ সামরিক অভিযান অব্যাহত আছে। ধারাক্রমে এ অভিযান চলছে এবং বর্তমান পরিকল্পনার সঙ্গে সমন্বয় রেখে, সব লক্ষ্য পূরণ হবে।

তাছাড়া ইউরোপের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ বা ভ্রমণ ভিসা না দেওয়ার যে পরিকল্পনা ইউরোপের দেশগুলো করছে সে বিষয়ে প্রশ্ন করা হয়।

এ প্রশ্নের জবাবে হুমকির সুরে দিমিত্রি পেসকোভ বলেছেন, এমন ব্যবস্থা নিলে তার জবাব দেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পরিকল্পনা অনুযায়ী সব চলছে: রাশিয়া

আপডেট সময় ১০:১৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২