ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

গবেষণায় যথাযথ বরাদ্দ থাকতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:  

গবেষণার মাধ্যমে মানব সভ্যতার বিকাশ হয়েছে উল্লেখ করে এর জন্য যথাযথ বরাদ্দ থাকতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে রাজধানীর বিয়াম মিলনায়তনে গবেষণা কার্যক্রমে মনোনীত ব্যক্তিদের অ্যাওয়ার্ড প্রদান বিষয়ক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জাহিদ মালেক বলেন, গবেষণা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। গবেষণার মাধ্যমে এই সভ্যতা এগিয়ে গেছে। পৃথিবীর বেশিরভাগ উন্নয়ন বিগত ৩০০ বছরে বা ৪০০ বছরে হয়েছে। শেষ ৪০০ বছরেই পৃথিবী এগিয়ে গেছে। গবেষণার মাধ্যমেই মানব সভ্যতার বিকাশ হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, যে দেশে গবেষণা নেই, সেই দেশ এগিয়ে যেতে পারে না। গবেষণা করা হয়েছিল বলেই আজকে ওষুধ তৈরি হয়েছে। আগে তো ওষুধ ছিল না। আমরা জানতাম গাছপালা থেকে ওষুধ তৈরি হয়। গবেষণার কারণে এখন গাছপালার পাশাপাশি কেমিক্যাল থেকেও ওষুধ তৈরি হয়।

বাংলাদেশে গবেষণার প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি বলেন, গবেষণার জন্য প্রয়োজনীয় এবং যথাযথ বরাদ্দ থাকতে হবে। প্রয়োজন ৩০ লাখ সেখানে ৫ লাখ টাকা দিলে, সেই গবেষণা অসম্পূর্ণ থেকে যাবে। প্রত্যেক দেশের সমস্যা একরকম নয়। এখন আমাদের দেশে অসংক্রামক রোগ কেন বাড়ছে সেই বিষয়ে গবেষণা হওয়া দরকার। দেশের জাতীয় সমস্যাগুলোকে গুরুত্ব দিয়ে, জনকল্যাণে আমাদের গবেষণা করা উচিত।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন হাওলাদার, বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা মো. শারফুদ্দিন আহমেদ, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সেনাল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ উন্নয়ন প্রকল্প অনুমোদন

গবেষণায় যথাযথ বরাদ্দ থাকতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ০৭:৩৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২