ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সমর্থকদের সরে যাওয়ার নির্দেশ দিলেন মোকতাদা আল-সদর

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ইরাকের শক্তিশালী শিয়া নেতা মোকতাদা আল-সদর সোমবার রাজনীতি থেকে দূরে সরে যাওয়ার ঘোষণা দেন। এরপর তার সমর্থকরা ইরাকের গ্রিন জোনে অবস্থিত সরকারি অফিসগুলোতে তাণ্ডব চালানো শুরু করে।

নিরাপত্তা বাহিনী, মোকতাদা আল-সদরের সমর্থক এবং অন্যন্য শিয়া দলগুলোর সমর্থকদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে করে অন্তত ৩০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

এমন উত্তেজনাকর মুহূর্তেই গ্রিন জোন থেকে নিজের সমর্থকদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন মোকতাদা। তিনি তাদের এক ঘণ্টা সময় দিয়েছেন। খবর আল আরাবিয়ার।

গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, মোকতাদা আল-সদর এমন নির্দেশ দেওয়ার পর তার সমর্থকরা গ্রিন জোন থকে সরে যাওয়া শুর করেছেন। এতে করে দুইদিন ধরে যে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটি শান্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

এদিকে গত বছরের অক্টোবর মাসে ইরাকের সাধারণ নির্বাচনের বেশিরভাগ আসনে জয় পায় মোকতাদা আল-সদরের অনুসারীরা। কিন্তু সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় সরকার গঠন করতে তাদের জোট গঠন করতে হতো।

কিন্তু মোকাতাদা আল-সদর ইরানপন্থি অন্যান্য শিয়াদলগুলোর সঙ্গে জোট গঠনে অনীহা দেখান। এতে করে অস্থিতিশীল হয়ে যায় ইরাকের রাজনৈতিক পরিস্থিতি।

জুলাইয়ে অন্যান্য বিরোধী দলগুলো ইরাকের নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের চেষ্টা চালায়। ওই সময় মোকতাদার সমর্থকরা সংসদে প্রবেশ করে সেটি ঠেকিয়ে দেন। এরপর থেকে তারা সেখানে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। এমন সময়ই মোকতাদা আল সদর রাজনীতি ছাড়ার ঘোষণা দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সমর্থকদের সরে যাওয়ার নির্দেশ দিলেন মোকতাদা আল-সদর

আপডেট সময় ০৬:৫৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২