ঢাকা ১২:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

নতুন অর্থবছরের প্রথম মাসে সাড়ে ১৭ হাজার কোটি টাকা রাজস্ব আদায়

আকাশ জাতীয় ডেস্ক: 

২০২২-২৩ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ১৭ হাজার ৭৬০ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে। যদিও আয়কর, ভ্যাট ও শুল্ক খাত সব মিলিয়ে লক্ষ্যমাত্রা ছিল ২০ হাজার ৫৮৬ কোটি টাকা। সেই হিসেবে অর্থবছরের প্রথম মাসেই ২ হাজার ৮২৬ কোটি টাকা কম আদায় হয়েছে। লক্ষ্যমাত্রার চেয়ে কম হলেও জুলাইয়ে সার্বিকভাবে প্রবৃদ্ধি হয়েছে ১৫ শতাংশ।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জুলাই মাসের রাজস্ব আদায়ের হালনাগাদ (সাময়িক) পরিসংখ্যান থেকে এ তথ্য পাওয়া গেছে।

এনবিআরের কর্মকর্তারা বলছেন, দীর্ঘদিন ধরেই একটা রীতিতে পরিণত হয়েছে এমনটা যে অর্থবছরের প্রথম প্রান্তিকে রাজস্ব আদায়ের গতি কম থাকে। এরপর থেকে আস্তে আস্তে তা বাড়তে থাকে। সবচেয়ে বেশি বাড়ে শেষ দুই মাসে। দীর্ঘদিন ধরেই রাজস্ব আদায়ে এই প্রবণতা চলে আসছে।

২০২২-২৩ অর্থবছরে এনবিআরকে ৩ লাখ ৭০ হাজার কোটি টাকার লক্ষ্য দেওয়া হয়। যা ২০২১-২২ অর্থবছরের চেয়ে ৪০ হাজার কোটি টাকা বেশি। গত অর্থবছরে সব মিলিয়ে ৩ লাখ ২ হাজার কোটি টাকার শুল্ক-কর আদায় করেছে এনবিআর। লক্ষ্য অর্জন করতে হলে এই অর্থবছরে রাজস্ব আদায়ে প্রায় ২৩ শতাংশ প্রবৃদ্ধি হতে হবে।

চলতি অর্থবছরের জুলাইয়ে শুল্ক খাতে রাজস্ব আদায় আগের বছরের জুলাইয়ের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ৩৮ শতাংশ। আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বাড়ায় আমদানি পর্যায়ে শুল্ক আদায় বেড়েছে। জুলাইয়ে শুল্ক আদায় হয়েছে ৬ হাজার ৭৬৬ কোটি টাকা। এই খাতে লক্ষ্য ছিল ৬ হাজার ৭০৪ কোটি টাকা। এ ক্ষেত্রে লক্ষ্যমাত্রা পুরোটাই অর্জন হয়েছে। গত বছরের জুলাই মাসের তুলনায় এবার ১ হাজার ৮০০ কোটি টাকার মতো বেশি আদায় হয়েছে।

এদিকে জুলাই মাসে ভ্যাট আদায়ে ঘাটতি রয়েছে প্রায় দেড় হাজার কোটি টাকা। লক্ষ্যমাত্রা ছিলো ৮ হাজার ২১৪ কোটি টাকা। আর আদায় হয়েছে ৬ হাজার ৭৬৬ কোটি টাকা।

জুলাইয়ে আয়কর আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৫ হাজার ৬৬৮ কোটি টাকা। বিপরীতে আয়কর ও ভ্রমণ কর আদায় হয়েছে ৪ হাজার ৭৩২ কোটি টাকা। সে হিসেবে আয়কর আদায়ে লক্ষ্যমাত্রার ঘাটতি রয়েছে ৯৩৫ কোটি টাকা। এ অবস্থায় রাজস্ব আদায়ে আরও কঠোর হতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়। গত বৃহস্পতিবার শুল্ক ক্যাডারের কর্মকর্তাদের নিয়ে রাজধানীর সেগুনবাগিচায় এনবিআরের প্রধান কার্যালয়ে পর্যালোচনা সভায় এই নির্দেশ দেন সংস্থাটির চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

সভা সূত্রে জানা যায়, করদাতারা যেন কোনোভাবে হয়রানি না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। এছাড়া প্রতি মাসভিত্তিক রাজস্ব আদায়ের লক্ষ্য ও কর্মকৌশল ঠিক করারও তাগিদ দেন এনবিআর চেয়ারম্যান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

নতুন অর্থবছরের প্রথম মাসে সাড়ে ১৭ হাজার কোটি টাকা রাজস্ব আদায়

আপডেট সময় ১১:৫৮:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২