ঢাকা ০৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

লিবিয়ায় সংঘর্ষের ভিডিও ধারণের সময় কৌতুক অভিনেতা নিহত

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

সংঘর্ষের ভিডিও ধারণ করার সময় লিবিয়ার জনপ্রিয় একজন কৌতুক অভিনেতা নিহত হয়েছেন। গত শনিবার এই ঘটনা ঘটে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, নিহত কৌতুক অভিনেতার নাম মুস্তাফা বারাকা। শনিবারের সংঘর্ষের ঘটনায় নারীসহ ৩২ জন নিহত হয়। বিগত কয়েক বছরের মধ্যে এটি ভয়াবহ সংঘর্ষ ছিল।

আল জাজিরার খবর অনুসারে, বারাকা কৌতুক অভিনেতা হিসেবে লিবিয়ায় বেশ জনপ্রিয়। তিনি টেলিভিশনে হাজির হতেন এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ জনপ্রিয় ছিলেন। লিবিয়ায় ধারাবাহিক সংঘর্ষ এবং দুর্নীতির জন্য দেশের রাজনৈতিকদের তিনি ব্যঙ্গ করে ভিডিও প্রকাশ করতেন।

শনিবার দুই দল মিলিশিয়ার মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়লে বারাকা ভিডিও ধারণ করার সিদ্ধান্ত নেন। ইন্সটাগ্রামে লাইভ করার সময় তিনি বলেন, আমি নিহত হওয়ার আগের চিত্র। এরপর একটি গুলি তার বুকে লাগে এবং তিনি নিহত হন।

ত্রিপলিভিত্তিক জাতিসংঘ স্বীকৃত সরকারের মিলিশিয়া এবং প্রতিদ্বন্দ্বী প্রধানমন্ত্রী ফাতহি বাসাগার অনুসারীদের মধ্যে ওই সংঘর্ষ হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

লিবিয়ায় সংঘর্ষের ভিডিও ধারণের সময় কৌতুক অভিনেতা নিহত

আপডেট সময় ০৮:৫৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২