ঢাকা ১২:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

দুই-একদিনের মধ্যে জ্বালানি তেলের দাম সমন্বয়ের সিদ্ধান্ত : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

জ্বালানি তেলের উপর ভ্যাট-ট্যাক্স কমেছে। তার কি প্রভাব পড়বে হিসাব-নিকেশ চলছে। দুই-একদিনের মধ্যে দাম সমন্বয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

সোমবার সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী।

এ সময় বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, অগ্রিম আয়কর কমেছে, আমরা কতটুকু কমাতে পারবো তা বিশ্লেষণ করা হচ্ছে। ৫ শতাংশ ট্যাক্স কমেছে খুচরা পর্যায়ে কতটুকু প্রভাব পড়বে। আমরা বড় আকারে আশা করেছিলাম, কিন্তু আন্তর্জাতিক বাজারে দাম আবার ঊর্ধ্বমূখী। পরিশোধিত ডিজেলের ব্যারেল প্রতি দাম উঠেছে ১৫০ ডলারে।

তেলের দাম কমানোর ইঙ্গিত দিয়ে তিনি জানান, ডিজেলের দাম ১১৪ টাকায় ৮ টাকার মতো ভর্তুকি রয়েছে। ভর্তুকি আরও বাড়বে।

এর আগে গত ৫ আগস্ট রাত ১২টার পর থেকে দেশে সব ধরনের জ্বালানি তেলের মূল্য বাড়ানো হয়। সেদিন প্রতি লিটার ডিজেল ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা এবং পেট্রোলের মূল্য ১৩০ টাকা নির্ধারণ করা হয়। তার আগে ডিজেল ৮০ টাকা, কেরোসিন ৮০ টাকা, অকটেন ৮৯ টাকা এবং পেট্রোলের দাম ছিল এক লিটার ৮৬ টাকা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

দুই-একদিনের মধ্যে জ্বালানি তেলের দাম সমন্বয়ের সিদ্ধান্ত : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৫:৪৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২