ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অল্পের জন্য বেঁচে গেছে বিশ্ব: জেলেনস্কি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি বলেছেন, বিশ্ব অল্পের জন্য পারমাণবিক তেজস্ক্রিয়তার বিপর্যয় থেকে বেঁচে গেছে।

বৃহস্পতিবার জাপোরিঝিয়া নিউক্লিয়ার প্লান্টে কয়েক ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। এ কারণে সেখানে বিপর্যয় দেখা দেওয়ার শঙ্কা দেখা দেয়।

এমন ঘটনার পর জেলেনস্কি বললেন, বিশ্ব একটি পারমাণবিক বিপর্যয় থেকে বেঁচে গেছে। তিনি আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে আহ্বান জানিয়েছেন, যেন প্লান্ট থেকে রুশ সেনাদের সরিয়ে নিতে তারা দ্রুত পদক্ষেপ নেন।

এ ব্যাপারে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, বৃহস্পতিবার রুশ সেনাদের গোলাবর্ষণের কারণে প্লান্টের কাছে অবস্থিত একটি কয়লা শক্তি কেন্দ্রে আগুন লেগে যায়। এতে করে ইউক্রেনের জাতীয় গ্রিড থেকে প্লান্টটি বিচ্ছিন্ন হয়ে যায়।

কিন্তু ডিজেল চালিত জেনারেটর সেখানে দ্রুত সংযোগ স্থাপন করে এবং প্লান্টে থাকা কুলিং সিস্টেম সচল রাখে।

তিনি আরও বলেন, যদি আমাদের কর্মীরা এই ব্ল্যাকআউটে (সংযোগ বিচ্ছিন্ন) তাৎক্ষণিক পদক্ষেপ না নিত তাহলে আমরা এখন পারমাণবিক বিপর্যয়ের ধ্বংসযজ্ঞ দেখতাম।

তিনি আরও বলেন, রাশিয়া ইউক্রেন এবং পুরো ইউরোপকে এমন অবস্থায় রেখেছে যেখানে পারমাণবিক বিপর্যয় থেকে আমরা এক ধাপ দূরে আছি। যত মিনিট রুশ সেনারা প্লান্টে থাকবে সেখানে বৈশ্বিক তেজস্ক্রিয়তার বিপর্যয় দেখা দেওয়ার শঙ্কা থাকবে।

এদিকে জাপোরিঝিয়া প্লান্টটি নির্মাণ করার পর বৃহস্পতিবারই প্রথমবারের মতো এটি বন্ধ হয়ে যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

অল্পের জন্য বেঁচে গেছে বিশ্ব: জেলেনস্কি

আপডেট সময় ০৬:৫৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০২২