ঢাকা ১০:৫০ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সবাই যখন ফোনে ব্যস্ত, রিজওয়ান তখন কুরআন পাঠে মগ্ন

আকাশ স্পোর্টস ডেস্ক:

এশিয়া কাপ খেলতে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছে পাকিস্তান দল। ২৮ আগস্ট চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে মাঠে নামবে বাবর আজমের দল।

তার আগেই সোশ্যাল মিডিয়া ভাইরাল দলটির উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের কুরআন পাঠের একটি ভিডিও, যা নিয়ে প্রশংসায় ভাসছেন এ তারকা।

পাকিস্তান দলের আরব আমিরাতে পৌঁছানোর যাত্রাপথে বিভিন্ন সময়কে তুলে ধরা হয় ভিডিওটিতে।

বাসে ও আমিরাতে অবতরণের পর ক্রিকেটাররা কে কী করছেন, তা দেখানোর জন্য ভিডিওটি পোস্ট করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এতে দেখা যায়, বাসে ক্রিকেটারদের অনেকেই নিজেদের মোবাইল ফোন নিয়ে ব্যস্ত, হয়তো ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে চোখ বুলাচ্ছেন। কেউ আবার টিকটক দেখছেন। কেউ আবার জানালা দিয়ে বাইরের দৃশ্য উপভোগ করছেন। কিন্তু রিজওয়ান সেসব কিছুই করছেন না। তার হাতে পবিত্র ধর্মগ্রন্থ কুরআন। তিনি কুরআন পাঠে মগ্ন। একমনে কুরআন পাঠ করে চলেছেন এ পাকিস্তানি ওপেনার।

সামাজিক মাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়ে রিজওয়ানের কুরআন পাঠের সেই ভিডিও।

গত বছর থেকেই পাকিস্তান দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন রিজওয়ান। বাবরের সঙ্গে উদ্বোধনী জুটি মানেই রিজওয়ান।

ক্যারিয়ারে এখন পর্যন্ত ৫৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ ৫০-এর বেশি গড়ে ১৬৬২ রান করেছেন রিজওয়ান। গত বিশ্বকাপের মতো এশিয়া কাপেও ওপেনিংয়ে ভালো শুরুটা নির্ভর করছে রিজওয়ানের ওপর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সবাই যখন ফোনে ব্যস্ত, রিজওয়ান তখন কুরআন পাঠে মগ্ন

আপডেট সময় ০৮:০২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২