ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শাকিবের সঙ্গে বিয়ে না হলেই ভালো হতো: অপু

আকাশ বিনোদন ডেস্ক : 

একের পর এক বাণিজ্যিক সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন শাকিব খান ও অপু বিশ্বাস। এর অধিকাংশই পেয়েছে ব্যবসায়িক সাফল্য।

একটা সময় ‘শাকিব খানের নায়িকা’ ট্যাগ লেগে গিয়েছিল অপুর কপালে।

ঢালিউডের জনপ্রিয় এই জুটি একসঙ্গে কাজের সুবাদেই সম্পর্কে জড়ান। গোপনে বিয়েও করেন। কিন্তু দীর্ঘ ৯ বছর সে খবর গোপন রাখার পর প্রকাশ করেন অপু বিশ্বাস। একইসঙ্গে তাদের ছেলেকেও প্রকাশ্যে নিয়ে আসেন এই অভিনেত্রী। তবে সেই সংসারে বিচ্ছেদ হয়ে গেছে।

এবার ভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অপু বিশ্বাস জানালেন, ‘শাকিবের সঙ্গে এতো তাড়াতাড়ি বিয়ে না হলেই ভালো হতো। ’

জীবনের এই যাত্রাপথে কোন ঘটনা না ঘটলে আপনি খুশি হতেন? এমন প্রশ্নের উত্তরে অপু বলেন, ‘অবশ্যই বলব, শাকিব খানের সঙ্গে বিয়েটা। এতো দ্রুত বিয়ে, দ্রুত বাচ্চা- তাড়াতাড়ি করে ফেলেছি। এটা যদি সময় নিয়ে করতাম, বুঝে করতাম তা হলে ভালো হতো। ’

এর পরেই অপুকে প্রশ্ন করা হয়- কোন ঘটনায় খুশি? এর উত্তরে এই অভিনেত্রী বলেন, ‘মা হয়েছি। ভুল করে হলেও…। ’

প্রথমবার কলকাতার সিনেমায় অভিষেক হতে যাচ্ছে অপু বিশ্বাসের। সেখানে তার অভিনীত ‘আজকের শর্টকাট’ মুক্তি পেতে যাচ্ছে। সিনেমাটির প্রচারে অংশ নিতেই কলকাতায় অবস্থান করছেন এই অভিনেত্রী।

সংগীতশিল্পী নচিকেতার লেখা গল্পে ‘আজকের শর্টকাট’ পরিচালনা করেছেন সুবীর মণ্ডল। এতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন গৌরব চক্রবর্তী। এছাড়া আরো রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়, সুমন্ত মুখোপাধ্যায়, চন্দন সেন, শঙ্কর দেবনাথ, রাজশ্রী ভৌমিক, বিশ্বনাথ বসুসহ অনেকেই।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শাকিবের সঙ্গে বিয়ে না হলেই ভালো হতো: অপু

আপডেট সময় ১০:৫৯:৩২ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২