ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ক্যাটরিনা, আলিয়াকে নিয়ে রণবীরের যে মন্তব্যে তোলপাড়

আকাশ বিনোদন ডেস্ক : 

পাঁচ বছরের প্রেমকে পূর্ণতা দিয়ে বিয়ে করেছেন বলিউড তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাট। বিয়ের পর কাঙ্ক্ষিত সুখবরও দিয়েছেন।

সন্তানের বাবা-মা হতে যাচ্ছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। এছাড়া আগামী মাসেই মুক্তি পাচ্ছে এ জুটির প্রথম সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’। তাই প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন তারা। প্রচারণায় স্ত্রী সঙ্গে মজা করতে গিয়ে বিপাকে পড়েছেন রণবীর।

ক্যামেরার সামনে তার সন্তানসম্ভবা স্ত্রীর বাড়তি ওজন নিয়ে মজা করায় বেজায় চটেছেন তার অনুরাগীরা। একটি অনুষ্ঠানে অংশ নিয়ে স্ত্রীকে নিয়ে রণবীর এমন এক মন্তব্য করেছেন, যা নিয়ে নেটিজেনের ঘোর আপত্তি।

অনুষ্ঠানে সিনেমার বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলছিলেন রণবীর ও আলিয়া। এক ফাঁকে আলিয়ার মাতৃত্বকালীন স্থূল দেহ নিয়ে রসিকতা করে ফেলেন অভিনেতা। মাতৃত্ব নিয়ে আলিয়াকে প্রশ্ন করা হয়। তিনি যখন সেটার জবাব দিচ্ছিলেন, এর ফাঁকেই রণবীর বলে ওঠেন, ‘একজন তো দিন দিন ছড়িয়ে পড়ছে!’

আলিয়া অবশ্য মজার ছলে নিয়ে কথাটি হেসে উড়িয়ে দিয়েছেন। কিন্তু নেটনাগরিকেরা সহজভাবে নেননি। তারা রণবীরকে নানাভাবে কটাক্ষ করছেন। কেউ কেউ তো এ-ও বলে দিচ্ছেন, রণবীর ভালো বাবা হতে পারবেন না!

এ কারণে যখন দর্শকের একের পর এক মন্তব্যে বিদ্ধ রণবীর, ঠিক তখনই এমন আরও একটি ভিডিও প্রকাশ্যে এলো। যেখানে দেখা যাচ্ছে এমন বিভিন্ন কারণে তিনি সহ-অভিনেতা ক্যাটরিনা কাইফ, আনুস্কা শর্মাকে অপদস্থ করছেন মজার ছলে। আর এসব ভিডিও প্রকাশ হওয়ায় আরও চটেছেন তার অনুরাগীরা।

কেউ লিখেছেন, ‘লোকটির মুখ বন্ধ করে রাখা উচিত।’ অন্য জনের মন্তব্য, ‘আমরা এখনই রণবীরের সব কাজ দেখা বন্ধ করছি।’ এমনই সব নেতিবাচক মন্তব্যে ভরে উঠেছে টুইটার।

আগামী মাসেই মুক্তি পাচ্ছে এ জুটির প্রথম সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’। তাই প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন তারা। প্রচারণায় স্ত্রী সঙ্গে মজা করতে গিয়ে বিপাকে পড়েছেন রণবীর। যদিও এ বিষয়ে এখনও মুখ খোলেননি রণবীর, আলিয়ার কেউই।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ক্যাটরিনা, আলিয়াকে নিয়ে রণবীরের যে মন্তব্যে তোলপাড়

আপডেট সময় ১০:৪৯:০৬ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২