ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

‘পরকীয়ার অপবাদে’ গৃহবধূর আত্নহত্যা

আকাশ জাতীয় ডেস্ক: 

পরকীয়ার অপবাদ দেওয়ায় ক্ষোভে-অভিমানে নাটোরের বড়াইগ্রামে রোজিনা খাতুন (৩৫) নামের এক গৃহবধূ বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

বুধবার (২৪ আগষ্ট) দুপুরে উপজেলার নগর ইউনিয়নের জালোড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত রোজিনা খাতুন ওই গ্রামের কুলি শ্রমিক শাহজাহান আলীর স্ত্রী। তবে নিহতের স্বজনদের দাবি, তাকে জোরপূর্বক বিষাক্ত ট্যাবলেট খাইয়ে হত্যা করা হয়েছে।

স্থানীয়রা জানায়, প্রায় পনের দিন আগে রোজিনার ভাসুর, জা, ননদ ও ননদের স্বামী মিলে প্রতিবেশী এক হিন্দু যুবকের সঙ্গে পরকীয়া সম্পর্ক থাকার অপবাদ দিয়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ ঘটনার পর থেকে তারা রোজিনার সঙ্গে কথাবার্তা বলা বন্ধ করে দেয়। পাশাপাশি তার বাড়িতে আসা যাওয়া বন্ধ করে দেয়। এতে মানসিকভাবে ভেঙে পড়েন রোজিনা খাতুন।

বুধবার সকালে রোজিনা নিজ শোবার ঘরে ইঁদুর মারার বিষাক্ত ট্যাবলেট খান। তার গোঙানির শব্দে পথচারীরা বুঝতে পেরে তাকে উদ্ধার করে বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

ওই গৃহবধূর ছোট ভাই সিরাজুল ইসলাম বলেন, ভাসুর, জায়েরা মিলে এর আগেও মিথ্যা অপবাদ দিয়ে আমার বোনকে মারপিট করেছে। আজ দুলাভাই কাজে চলে গেলে তারাই জোর করে বোনকে বিষাক্ত ট্যাবলেট খাইয়ে হত্যা করেছে। আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই।

বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে এ ব্যাপারে থানায় কেউ কোন লিখি অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

‘পরকীয়ার অপবাদে’ গৃহবধূর আত্নহত্যা

আপডেট সময় ০৭:১৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২