ঢাকা ০২:০১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হাইড্রোজেন আমদানি করতে কানাডার সঙ্গে চুক্তি করল জার্মানি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার সঙ্গে টানাপোড়েন চলছে ইউরোপের। এমতাবস্থায় রাশিয়ার গ্যাসের ওপর থেকে নির্ভরতা কমানোর চেষ্টা করছে জার্মানি। এ জন্য কানাডার দ্বারস্থ হয়েছে দেশটি।

নিউফাউন্ডল্যান্ডে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজের একটি চুক্তি হয়েছে। চুক্তির আওতায় কানাডা থেকে গ্রিন হাইড্রোজেন কিনবে জার্মানি।

অবশ্য এই গ্রিন হাইড্রোজেন খুব শিগগিরই পাওয়া যাবে না। কানাডা প্রথম ডেলিভারি দেবে তিন বছর পর।

কানাডায় অর্থনৈতিক শীর্ষ বৈঠকে যোগ দেন জার্মানির চ্যান্সেলর। সেখানে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও ছিলেন। পরে তারা এ সংক্রান্ত একটি চুক্তি করেন। চ্যান্সেলর হিসেবে ওলাফ শোলৎজ এই প্রথম কানাডায় গেলেন।

মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওলাফ শোলৎজ বলেন, জার্মানি দ্রুত রাশিয়ার ওপর থেকে নির্ভরতা কমাতে চায়। সেজন্য তারা কানাডার দিকেও তাকিয়ে রয়েছে।

শোলৎজ বলেছেন, জ্বালানির ক্ষেত্রে কানাডা সুপারপাওয়ার হতে পারে। সেই সুযোগ ও ক্ষমতা তাদের আছে। শোলৎজ ও জাস্টিন ট্রুডো জানিয়েছেন, জার্মানি কানাডা থেকে লিকুইফায়েড ন্যাচারাল গ্যাসও (এলএনজি) কিনতে চায়।

অন্যদিকে জাস্টিন ট্রুডো জানিয়েছেন, আমরা সম্ভাব্য সব রকমভাবে জার্মানিকে সাহায্য করতে চাই। আসন্ন শীতে ইউরোপ রীতিমতো সমস্যায় পড়বে। সে কারণে আরো বেশি করে চেষ্টা করছি তাদের সাহায্য করার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

হাইড্রোজেন আমদানি করতে কানাডার সঙ্গে চুক্তি করল জার্মানি

আপডেট সময় ১২:৫১:২১ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২