ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে চালু হবে ‘ইউনিভার্সাল কার্ড’ বস্ত্র খাত পুনরুজ্জীবনে গভর্নরকে বিটিএমএ’র ১০ দফা প্রস্তাব থানায় গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করল পুলিশ কাতারের সাবেক আমিরের স্মরণে রাজধানীতে সড়কের নামকরণের নির্দেশ প্রধানমন্ত্রীর জুলাইকে ইতিহাসের পাতায় তুলে ধরার আহ্বান বিরোধীদলীয় নেতার জুলাইয়ের প্রথম ১৪ দিনে দেশে এলো ১৫৪ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স ত্রাণ বিতরণে অনিয়ম হলেই ব্যবস্থা: ত্রাণমন্ত্রী জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে: স্বাস্থ্যমন্ত্রী প্রকৃত শহীদ ও মুক্তিযোদ্ধার সঠিক তালিকা প্রণয়নে রাজনীতিকরণ হয়েছে: প্রধানমন্ত্রী

প্রযোজক জেনিফারের বিরুদ্ধে লিখিত অভিযোগ মাহির

আকাশ বিনোদন ডেস্ক : 

‘আশীর্বাদ’ ছবির প্রযোজক তাহেরা ফেরদৌস জেনিফারের বিরুদ্ধে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিনেত্রী মাহিয়া মাহি।

মঙ্গলবার বিকাল ৫টার দিকে মিথ্যা ও মানহানিকর মন্তব্য করার অভিযোগে মাহির পক্ষ থেকে এই অভিযোগপত্রটি দায়ের করা হয়।

লিখিত অভিযোগে মাহিয়া মাহি বলেছেন, সম্প্রতি ‘আশীর্বাদ’ সিনেমার প্রযোজক তাহেরা ফেরদৌস জেনিফার আমার বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা অভিযোগ এনে বাজে মন্তব্য করে যাচ্ছেন। যে সব মন্তব্য এর মধ্যেই ইউটিউবসহ সোশাল মিডিয়া ও গণমাধ্যমে ভাইরাল হয়েছে। সেই সঙ্গে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করার হুমকি দিচ্ছে তারা।

তিনি আরো বলেছেন, প্রযোজক জেনিফারের এসব উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য ও জিঘাংসামূলক কর্মকাণ্ডে আমি বিব্রত। এতে আমার মানহানি হচ্ছে। শুধু তাই নয়, তার এসব বক্তব্যে জনমনে শিল্পীদের সম্পর্কে নেতিবাচক মনোভাব পরিলক্ষিত হচ্ছে। এটা সকল চলচ্চিত্র শিল্পীদের ইমেজকেই ক্ষুণ্ন করছে। আমাকে হেয় করাসহ জেনিফার ফেরদৌসের এসব বিতর্কিত কর্মকাণ্ডের প্রতিবাদ জানাচ্ছি।

সবশেষে মাহি প্রযোজক জেনিফার ফেরদৌসের বিতর্কিত কর্মকাণ্ডের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের আবেদন জানান। সেই সঙ্গে তার সম্মানহানির বিচার করে শিল্পীদের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার অনুরোধও জানান তিনি।

উল্লেখ্য, ‘আশীর্বাদ’ জেনিফার ফেরদৌস প্রযোজিত প্রথম সিনেমা। ২০১৯-২০ অর্থবছরে এটি ৬০ লাখ টাকা সরকারি অনুদান পায়। সিনেমাটি পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান মানিক। এর বিভিন্ন চরিত্রে রোশান এবং মাহি ছাড়াও অভিনয় করেছেন কাজী হায়াৎ, রেহানা জলি, রেবেকা, শাহনূর, অরণ্য বিজয়, হারুন রশিদ, সায়েম আহমেদ, সীমান্তসহ অনেকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘরেই বানান রেস্টুরেন্ট-স্টাইল ফার্মের মুরগির শর্মা

প্রযোজক জেনিফারের বিরুদ্ধে লিখিত অভিযোগ মাহির

আপডেট সময় ১০:৫৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২