ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে চালু হবে ‘ইউনিভার্সাল কার্ড’ বস্ত্র খাত পুনরুজ্জীবনে গভর্নরকে বিটিএমএ’র ১০ দফা প্রস্তাব থানায় গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করল পুলিশ কাতারের সাবেক আমিরের স্মরণে রাজধানীতে সড়কের নামকরণের নির্দেশ প্রধানমন্ত্রীর জুলাইকে ইতিহাসের পাতায় তুলে ধরার আহ্বান বিরোধীদলীয় নেতার জুলাইয়ের প্রথম ১৪ দিনে দেশে এলো ১৫৪ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স ত্রাণ বিতরণে অনিয়ম হলেই ব্যবস্থা: ত্রাণমন্ত্রী জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে: স্বাস্থ্যমন্ত্রী প্রকৃত শহীদ ও মুক্তিযোদ্ধার সঠিক তালিকা প্রণয়নে রাজনীতিকরণ হয়েছে: প্রধানমন্ত্রী

প্রেমে পড়লে মৌসুমীর প্রেমে পড়তাম: মিশা সওদাগর

আকাশ বিনোদন ডেস্ক : 

‘কেয়ামত থেকে কেয়ামত’ দিয়ে চলচ্চিত্রে ক্যারিয়ার শুরু করেছিলেন মৌসুমী। প্রথম ছবি দিয়েই জনপ্রিয়তায় শীর্ষে উঠে আসেন তিনি। এখনো সমান জনপ্রিয়তা ধরে রেখেছেন তিনি। তার হাসি, অভিনয় ও ব্যক্তিত্বে মুগ্ধ হয়েছেন লাখো ভক্ত। এবার মৌসুমীর ব্যক্তিত্বের প্রতি মুগ্ধতার কথা জানিয়েছেন মিশা সওদাগরও। তিনি বলেন, ‘সিনেমায় আসার পর যদি প্রেমে পড়তেই হতো, তা হলে মৌসুমীর প্রেমে পড়তাম। ওর ব্যক্তিত্ব, যোগ্যতা এসব কারণে ভালো লাগত। অবচেতন মনেই ওর প্রতি ভালো লাগা কাজ করত। তবে প্রেমে পড়েছি, এটি বলা যাবে না।’

মিশা আরও বলেন, ‘শাবনূরের অভিনয়ের প্রেমে পড়েছিলাম। ওর কণ্ঠস্বর আর চোখের ব্যবহার ছিল চমৎকার। ওর মতো শিল্পী আমাদের প্রজন্মে নাম্বার ওয়ান।’

মিশা আরও জানান, স্কুলে থাকতেই হবু স্ত্রীর প্রেমে পড়েছিলেন তিনি। চিত্রনায়ক সাইমন সাদিককে দেওয়া সাক্ষাৎকারে মিশা বলেন, ‘প্রেম করেছি তোমার ভাবির (মিশার বর্তমান স্ত্রী) সাথেই। আমি যখন ম্যাট্রিক পরীক্ষার্থী তখন ও ক্লাস এইটে পড়ত। তখন থেকেই তার প্রেমে পড়ি। এই প্রেম চলেছে দীর্ঘ সময়। আসলে আমি পড়ালেখায় ভালো ছিলাম না। কিন্তু তোমার ভাবি ভালো স্টুডেন্ট ছিল। তার চুল ছিল ভীষণ সুন্দর। সবার সাথে ভালো ব্যবহার করে সে। এক কথায় মানুষের যে কোয়ালিটি থাকে, যা আকর্ষণ করে, তোমার ভাবির সেটা রয়েছে’।

মিশা আরও জানান, তিনি কোনো গুঞ্জন বা ঝামেলার মধ্যে নেই। কেউ এ নিয়ে প্রশ্ন তুলতে পারবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘরেই বানান রেস্টুরেন্ট-স্টাইল ফার্মের মুরগির শর্মা

প্রেমে পড়লে মৌসুমীর প্রেমে পড়তাম: মিশা সওদাগর

আপডেট সময় ১১:২২:৫৪ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২