ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পুতিনের মিত্রের মেয়ের ‘মৃত্যুর রহস্য উন্মোচন’ করার দাবি রাশিয়ার

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমর্থক ও মিত্র আলেকজান্ডার দুগিনের কন্যা দারিয়া দুগিনা মস্কোতে শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় গাড়ি বোমা হামলায় নিহত হন।

এদিন একটি অনুষ্ঠানে অংশ নিয়ে গাড়ি করে ফিরছিলেন তিনি।

আলেকজান্ডার দুগিন ‘পুতিনের মস্তিষ্ক’ হিসেবে পরিচিত। তার মেয়ে গাড়ী বোমা হামলায় নিহত হওয়ার পর বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়।

রাশিয়া প্রথম থেকেই দাবি করে, ইউক্রেন এ গাড়ি বোমা হামলার পেছনে দায়ী।

সোমবার রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবি দাবি করেছে, তারা হামলাকারীকে চিহ্নিত করতে পেরেছে এবং নিশ্চিত হয়েছে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এ হামলা চালিয়েছে। হামলাকারী ছিল তাদের এজেন্ট।

এ ব্যাপারে এফএসবি একটি বিবৃতিতে বলেছে, হামলা চালিয়েছেন একজন ইউক্রেনীয় নারী। যিনি ১৯৭৯ সালে জন্ম নেন। হামলাকারী তার মেয়েকে নিয়ে ২৩ জুলাই রাশিয়ায় আসেন। এই হামলার ঘটনা ঘটিয়ে ওই নারী এস্তোনিয়ায় পালিয়ে যান।

বিবৃতিতে তারা আরও বলেছে, অভিযুক্ত নারী দাগিনার বাড়ির কাছে একটি ফ্ল্যাটে ওঠেন। সেখান থেকে দাগিনার ওপর নজরদারি চালাতেন। হামলার ঘটনার দিন অনুষ্ঠানস্থলে যান ওই নারী।

বিবৃতে তারা আরও বলেছে, হামলা সম্পন্ন হওয়ার পর একটি ছোট গাড়িতে করে এস্তোনিয়ার উদ্দেশ্যে পালিয়ে যান ওই নারী। এস্তোনিয়া যাওয়ার সময় গাড়িতে বিভিন্ন নাম্বার প্লেট ব্যবহার করেন তিনি। যেগুলোর মধ্যে একটি ইউক্রেনে, একটি কাজাখস্তানে এবং আরেকটি রাশিয়ার দখলকৃত ইউক্রেনের অঞ্চলে নিবন্ধিত করা ছিল।

এদিকে দারিয়া দুগিনা রাশিয়ার একজন উগ্র-জাতীয়তাবাদী ছিলেন। তার ওপর পশ্চিমা দেশগুলো নিষেধাজ্ঞা আরোপ করে। এরপর তিনি বলেছিলেন, পশ্চিমাদের নিষেধাজ্ঞার ব্যাপারে তিনি গর্বিত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পুতিনের মিত্রের মেয়ের ‘মৃত্যুর রহস্য উন্মোচন’ করার দাবি রাশিয়ার

আপডেট সময় ০৯:৪৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২