ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হত্যা মামলার আসামিকে গলা কেটে খুন

আকাশ জাতীয় ডেস্ক:

বগুড়ার নন্দীগ্রামে হত্যাসহ ৮-১০ মামলার আসামি আখের উদ্দিনকে (৩৫) গলা কেটে খুন করা হয়েছে।

সোমবার দুপুরে পুলিশ উপজেলার ওমরপুর সতীশ চন্দ্র কলেজের পাশের ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে। লাশের পাশে একটি মোটরসাইকেল, মোবাইল ফোন ও হেলমেট পাওয়া গেছে।

নিহতের স্বজনরা জানান, আখের উদ্দিন বগুড়া সদরের সাবগ্রাম ইউনিয়নের চাঁন্দপাড়ার মোয়াজ্জেম হোসেনের ছেলে। তিনি বালুর ব্যবসা করতেন। সোমবার সকালে বগুড়া-নাটোর মহাসড়কে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ওমরপুর সতীশ চন্দ্র কলেজের পাশে ধানক্ষেতে আখের উদ্দিনের গলাকাটা মরদেহ পড়ে ছিল। স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন।

ওসি আনোয়ার হোসেন জানান, মরদেহের পাশে একটি বাজাজ পালসার মোটরসাইকেল, একটি হেলমেট ও একটি মোবাইল ফোন পাওয়া গেছে। তার ধারণা, পূর্ব কোনো শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা আখের উদ্দিনকে সেখানে এনে গলা কেটে হত্যা করে। নিহত ওই বালু ব্যবসায়ীর বিরুদ্ধে হত্যাসহ ৮-১০ মামলা বিচারাধীন রয়েছে।

বগুড়ার সাবগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান ফরিদ উদ্দিন সরকার বলেন, আখের উদ্দিন এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হত্যা মামলার আসামিকে গলা কেটে খুন

আপডেট সময় ০৮:২১:৫১ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২