ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন ইমরান খানের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

নারী বিচারক ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের হুমকি দেওয়ার অভিযোগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। এই মামলায় গ্রেফতার পূর্ব জামিন নিতে হাইকোর্টে আবেদন করেছেন পিটিআই চেয়ারম্যান।

শনিবার এক র‌্যালিতে ইসলামাবাদ পুলিশ প্রধান (আইজি), পুলিশের উপ প্রধান (ডিআইজি) ও একজন বিচারককে দেখে নেওয়ার হুমকি দেন ইমরান খান। তার প্রধান সহযোগী (চিফ অব স্টাফ) শাহবাজ গিলকে গ্রেফতার করে রিমান্ডে নির্যাতন এবং তারপর ফের রিমাণ্ড মঞ্জুরের কারণে এই হুমকি দিয়েছিলেন ইমরান।

হাইকোর্টে জামিন আবেদনে বলা হয়েছে– সরকার সকল সীমা লঙ্ঘন করে ইমরান খানকে মিথ্যা অভিযোগে গ্রেফতার করতে চায়। তার বিরুদ্ধে যে অভিযোগে এজাহার (এফআইআর) দায়ের করা হয়েছে সেটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আবেদনে আদালতের প্রতি ইমরান খানকে জামিন প্রদানের অনুরোধ জানানো হয়েছে।

তবে জামিন আবেদন সোমবার শুনানির কার্যতালিকায় রাখা হয়েছে কিনা তা এখনো জানা যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন ইমরান খানের

আপডেট সময় ০১:৪০:০৬ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২