ঢাকা ০৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুক্তরাষ্ট্রে থাকতে গ্রিন কার্ডের আবেদন শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের : রিপোর্ট

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

স্ত্রী ও ছেলের সাথে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করতে চান শ্রীলঙ্কার সদ্য সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। ইতোমধ্যে তার আইনজীবীরা গ্রিন কার্ড পেতে তার পক্ষে আবেদন করেছেন। গত বৃহস্পতিবার (১৮ আগস্ট) শ্রীলঙ্কার সংবাদপত্র ডেইলি মিররের প্রতিবেদনের বরাতে এই তথ্য জানিয়েছে দ্য ইকোনমিক টাইমস।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত মাসেই যুক্তরাষ্ট্রে রাজাপাকসের আইনজীবীরা গ্রিন কার্ড পেতে তার পক্ষে আবেদন প্রক্রিয়া শুরু করেছেন। স্ত্রী লোমা রাজাপাকসে মার্কিন নাগরিক হওয়ায় সাবেক প্রেসিডেন্টও মার্কিন নাগরিগত্ব (গ্রিন কার্ড) পাওয়ার যোগ্যতা রাখেন।

প্রতিবেদন অনুযায়ী, এখন কলম্বোতে তার আইনজীবীরা নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়াটি দ্রুত এগিয়ে নিতে অতিরিক্ত নথিপত্র জমা দেওয়ার কাজ করছেন। ৭৩ বছর বয়সী সাবেক এই প্রেসিডেন্ট আগামী ২৫ আগস্ট শ্রীলঙ্কায় ফিরবেন বলেও উল্লেখ করা হয়েছে।
জানা যায়, দুইদিন আগে নিজের আইনজীবীদের সঙ্গে পরামর্শ করেছেন রাজাপাকসে এবং সিদ্ধান্ত নিয়েছেন চলতি মাসের শেষের দিকেই তিনি শ্রীলঙ্কায় ফিরবেন। নিরাপত্তা উদ্বেগজনিত কারণে থাইল্যান্ডের একটি হোটেলে অবস্থান করছেন তিনি। নিরাপত্তার কারণে তাকে হোটেলের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে সেখানকার কর্তৃপক্ষ।

এর আগে গোতাবায়া ব্যাপক বিক্ষোভের মুখে প্রথমে দেশ ছেলে মালদ্বীপে আশ্রয় নেন। এরপর সেখান থেকে সিঙ্গাপুর যান এবং প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ করেন। বর্তমানে তিনি থাইল্যান্ডে অবস্থান করছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

যুক্তরাষ্ট্রে থাকতে গ্রিন কার্ডের আবেদন শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের : রিপোর্ট

আপডেট সময় ০৮:১৭:৫০ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২