ঢাকা ০৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাশিয়ার চারটি কালিব্র মিসাইল ধ্বংসের দাবি ইউক্রেনের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার ছোড়া চারটি কালিব্র মিসাইল ধ্বংস করার দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী। ইউক্রেনের সংবাদ সংস্থা ইএনআইএএনের বরাত দিয়ে বিবিসি শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ভ্যালেন্টিন রেজনিচেঙ্কো বলেন, শনিবার আমাদের সেনাবাহিনী দারুণভাবে শুরু করেছে। আমাদের বিমান প্রতিরক্ষাবাহিনী দিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের চারটি কালিব্র মিসাইল ভূপাতিত করেছে।

এদিকে, ইউক্রেনের সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চীফ ভ্যালেরি জালুঝি বলেছেন, দিনিপ্রো শহরের কাছে কালিব্র মিসাইলকে গুলি করার জন্য চারটি এস-৩০০ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

কৃষ্ণ সাগরে তীরে ইউক্রেনের কাছ থেকে দখল করে নেওয়া ক্রিমিয়া অঞ্চলে ব্ল্যাক সি ফ্লিটের সদর দফতরে শনিবার ফের ড্রোন হামলা হয়েছে। গত ৯ আগস্টও সেখানে হামলা চালায় ইউক্রেন। ওই হামলায় ব্ল্যাক সি ফ্লিটের অর্ধেকের বেশি বিমান অকেজো হয়ে যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রাশিয়ার চারটি কালিব্র মিসাইল ধ্বংসের দাবি ইউক্রেনের

আপডেট সময় ০৮:৫৩:০২ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২